ভারতের বোর্ডের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে বিসিবির চিঠি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

সংকটের শুরুটা চলতি বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এরপর তো নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলতে যায়নি বাংলাদেশ দল। দুই দেশের বোর্ডের মধ্যকার সম্পর্ক অবনতি হতে হতে পৌঁছে যায় তলানিতে।

তবে টানাপোড়েন কাটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এ জন্য বিসিসিআইকে একটি চিঠিও দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

জাগরণের প্রতিবেদন অনুসারে, দুই দেশের আসন্ন সিরিজ নিয়ে যে জটিল অবস্থা বিরাজ করছে, সেটা দূর করে আরও নতুন করে কিছু যোগ করা যায় কিনা, সেসব বিষয় তুলে ধরা হয়েছে চিঠিতে।

সংবাদমাধ্যমটি আরও জানাচ্ছে, বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পরই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। এই চিঠি বাস্তববাদী অবস্থান বিবেচনা করেই দিয়েছে বিসিবি। দুই বোর্ডেরই বড় ধরনের স্বার্থ এতে জড়িত বলে উল্লেখ করেছে জাগরণ।  

আর্থিক স্বার্থটা কোথায়? আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারত দলের। কিন্তু দুই বোর্ডের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে ওই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এর আগে গত বছর ভারত দল বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসেনি। এখন যদি দুই বোর্ডের সম্পর্ক উন্নয়ন হয়, তাহলে স্থগিত হওয়া সিরিজটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

এছাড়া ২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ওই টুর্নামেন্টটির কথা মাথায় রেখেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছে বলে উল্লেখ করেছে জাগরণ।

এদিকে বিসিবির পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব দেওয়া হলেও এখনো বিষয়টি নিয়ে নীরব অবস্থায় আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দেশটির সংবাদমাধ্যমের খবর অনুসারে, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা সিরিজের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। ভারত সরকার সবুজ সংকেত মিললেই বিসিবির সঙ্গে বরফ গলতে পারে বিসিসিআইয়ের, এমনটাই জানিয়েছে জাগরণ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর