১ কোটি খরচে ১৬ কোটি আয়- আইপিএলে সুরিয়াভানশি তো সোনার ডিম পাড়া হাঁস!

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

১৭ বলে ৫২, ১৮ বলে ৩১ ও ১৪ বলে ৩৯ রান- এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ভৈভাব সুরিয়াভানশির রান। ১৫ বছর বয়সী বাঁহাতি ওপেনারকে এখন আর শুধু ‘বিস্ময়বালক’ বিশেষণে আটকে রাখার উপায় নেই। বরং বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হচ্ছেন প্রতিনিয়ত।

এই যেমন গতকাল মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটার কথাই ধরা যাক। মুখোমুখি প্রথম বলেই যশপ্রীত বুমরাকে যে-ই সাহস আর আত্মবিশ্বাসী নিয়ে ছক্কা মেরেছেন, সেটা চোখে লেগে থাকবে অনেকদিন। ১৪ বলের ইনিংসে ৩৯ রান করার পথে ১ চারের বিপরীতে ৫ ছক্কাই প্রমাণ করে, সুরিয়াভানশি ছক্কায় জোর কতটা!

তা শুধু মাঠের খেলায় নয়, শেয়ার বাজারেও সুরিভানশিকে নিয়ে ছক্কা মারার জোগাড় রাজস্থান রয়্যালসের। ১৫ বছর বয়সী এ তারকা যেন সোনার ডিমপাড়া হাসে পরিণত হয়েছেন। আর সেখানে লাভ কতটা? ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, সুরিয়াভানশির পেছনে ১ কোটি রূপি বিনিয়োগ করলে ফেরত আসবে প্রায় ১৬ কোটি রুপি!

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা সুরিয়াভানশির পেছনে রাজস্থান রয়্যালসের চুক্তিভিত্তিক খরচ মোটে ২৩ লাখ ৫৭ হাজার রুপি। কিন্তু এই তিন ম্যাচে সুরিয়াভানশির মোট মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৭৭ লাখ রূপি। অর্থাৎ লাভের পরিমাণ ৩ কোটি ৫৩ লাখ রুপি!

তা কোন ম্যাচে সুরিয়াভানশি কত লাভ এনে দিয়েছেন, সেটারও একটা হিসাব দিয়েছে হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি জানাচ্ছে, চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২ রান করে ১ কোটি ৩২ লাখ রুপি লাভ এনে দিয়েছেন সুরিয়াভানশি। গুজরাটের বিপক্ষে তাঁর ১৮ বলে ৩১ রানের ইনিংস লাভ এনে দিয়েছে ৭৫ লাখ রুপি। আর মুম্বাইয়ের বিপক্ষে গতকালের ১৪ বলে ৩৯ রানের ইনিংসে লাভ জমা হয়েছে ১ কোটি ৪৭ লাখ রুপি।

শেয়ারবাজারে সুরিয়াভানশি:

সুরিয়াভানশির পারফরম্যান্সকে যদি শেয়ারবাজারে বিনিয়োগ হিসেবে ধরা হয়, তাহলে সেটার রিটার্ন হবে অবিশ্বাস্য। এখন পর্যন্ত যেভাবে খেলেছেন, তাতে ৩ ম্যাচ শেষে রিটার্ন প্রায় ১৫.৯৮ গুণ!

হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, সুরিয়াভানশির পেছনে ১০০ রুপি বিনিয়োগ করলে সেটা বেড়ে হবে প্রায় ১৫৯৮ টাকা। আর বিনিয়োগের পরিমাণ ১ কোটি হলে, সেটা বেড়ে দাঁড়াবে ১৫.৯৮ কোটি। অর্থাৎ মাত্র তিন ম্যাচেই লাভের পরিমাণ প্রায় ১৪.৯৮ কোটি!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর