বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে ভিন্ন পরিকল্পনা তামিমের

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের জ্বালানি খাতে অস্থিরতা শুরু হয়েছে। পাম্প গুলোতে গাড়ির লম্বা সারির দেখা মিলছে প্রতিনিয়ত। বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ কিংবা সাশ্রয়ে সরকারও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এবার সরকারের সেই উদ্যোগে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

তিন ম্যচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। বিদ্যুৎ সাশ্রয়ে আসন্ন এই সিরিজের সূচিতে বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন সদ্য বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, এই সিরিজের ম্যাচগুলো যত কম সময় ফ্ল্যাডলাইটে খেলা যায়, সেই চেষ্টা করা হবে।

এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেছেন, ‘আরেকটি জরুরি ব্যাপার ছিল, বাংলাদেশ সরকার এখন উৎসাহিত করছে যতটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। জাতি হিসেবে যতটা এখানে সাহায্য করা যায়। এটা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনব। যত কম সম্ভব লাইটের নিচে খেলব।’

কয়েকদিন আগে বিসিবি যে সূচি দিয়েছিল, সেই সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার কথা বেলা ২টায়, আর টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। ম্যাচের সময় ঠিক কতটা এগিয়ে আনা হবে, সেটা একদম নির্দিষ্ট করে না জানালেও একটা ধারণা দিয়েছেন তামিম।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছেন, ‘সঠিক টাইমটা বলছি না, ওয়ানডে ম্যাচ হয়ত ১১টা বা সাড়ে ১১টার দিকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ ২টা বা আড়াইটার দিকে শুরু হতে পারে।’

জ্বালানি নিয়ে সৃষ্ট অস্থিরতায় বিদ্যুৎ সাশ্রয়ে সকলের দায়িত্ব নেওয়া উচিৎ জানিয়ে তামিম আরও বলেছেন, ‘যেহেতু সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য উৎসাহিত করছে। ফলে আমরা বোর্ড হিসেবে ভেবেছি আমাদেরও আমাদের কাজটা করা উচিত। যদি লাইটের নিচে খেলতেও হয়, যতটা কম খেলা যায়। যেন বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর