২৪ বলের ২০টিই ডট, উইকেট ৩টি - পিএসএলে নাহিদ-তাণ্ডব

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

পাকিস্তান সুপার লিগের শুরু থেকে পেশোয়ার জালমির একাদশে সুযোগ পাননি নাহিদ রানা। তবে গতকাল নিজের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই গতির ঝড় তুলেছেন এই ডানহাতি পেসার। 

৪-১-৭-৩। করাচির কিংসের বিপক্ষে এটি নাহিদ রানার বোলিং ফিগার। ২৪ বলের মধ্যে ২০টি বলই দিয়েছেন ডট। নাহিদের এমন আগুন ঝরানো বোলিংয়ে পিএসএলের ইতিহাসে রেকর্ড জয়ের দেখা পেয়েছে তাঁর দল পেশোয়ার জালমি। 

২৪৭ রানের লক্ষ্যে নেমে করাচি কিংস মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। ১৫৯ রানের ব্যবধানে জয় পায় পেশোয়ার জালমি। যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। দলের রেকর্ড জয়ের ম্যাচে নাহিদের মতো গতির ঝড় তুলতে না পারলেও উইকেটের দেখা পেয়েছেন আরেক বাংলাদেশি শরীফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। 

এমন রেকর্ড জয়ের দিনে আগে ব্যাট করতে নেমে নিজেদের পিএসএল ইতিহাসের সর্বোচ্চ স্কোরটাও করেছে বাবর আজমরা। দ্বিতীয় উইকেটে বাবর ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের ১৯১ রানের জুটিতে ২৪৬ রানের সংগ্রহ পায় পেশোয়ার।  

বাবর ৫১ বলে অপরাজিত ৮৭ রান করেন, কুশল মেন্ডিস ৫২ বলে ১০৯ রান করেন। সেই সঙ্গে পিএসএলে প্রথম সেঞ্চুরির দেখাও পান। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে পেশোয়ার। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর