ক্রিকেট নাকি ভিডিও গেম? আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম

ব্যাট হাতে এবারের আইপিএলে ভৈভাব সুরিয়াভানশি যা করছেন, সেটা ব্যাখ্যা করতে অভিধানে হয়তো নতুন বিশেষণই যোগ করতে হবে! অবিশ্বাস্য, দুর্দান্ত কিংবা অসাধারণ- এসব দিয়ে সুরিয়াভানশিকে পুরোপুরি বোঝানো সম্ভব হচ্ছে না! একের পর এক ম্যাচে তাণ্ডব চালিয়ে নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন ১৫ বছরের ‘বিস্ময়-বালক।’

চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২, গুজরাটের বিপক্ষে ১৮ বলে ৩১, আর মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ইনিংসের পর গতকাল শুক্রবার আইপিএল আবারও সুরিয়াভানশি শো দেখা গেছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সুরিয়াভানশি।

সেই সঙ্গে ধ্রুব জুরেলের ৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮১ রানের ঝড়ে বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের লক্ষ্য ইনিংসের ১২ বল ও ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তাতে এবারের আইপিএলে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতল রাজস্থান।

গতকাল ৭৮ রানের ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলেই ফিফটি পূর্ণ করেন সুরিয়াভানশি। আইপিএল ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি এটি। অবশ্য শুধু গতকালই নয়, চেন্নাইয়ের বিপক্ষে রাজস্থানের প্রথম ম্যাচেও ১৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন সুরিয়াভানশি।

এবারের আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে গতকাল ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১৫ বছরের এ বাঁহাতি ওপেনার। গতকালের ৭৮ রানসহ ৪ ইনিংসে সুরিয়াভানশির নামের পাশে ঠিক ২০০ রান। আর স্ট্রাইকরেট? চোখ কাপলে তোলার মতো- ২৬৬.৬৬! যেন ক্রিকেট নয়, সুরিয়াভানশি ভিডিও গেম খেলছেন।

সুরিয়াভানশির অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনী সমর্থকদেরই নয়, বিস্ময় উপহার দিচ্ছে সতীর্থদেরও। গতকাল ম্যাচ শেষে ধ্রুভ জুরেলের কথাতেও উঠে এল সেটি, ‘সত্যি বলতে, ওকে (সুরিয়াভানশি) ব্যাটিং করতে দেখার পরও বোঝা যায় না, কীভাবে ও এমন শট খেলে। সত্যিই অবাক হয়ে যেতে হয়— কীভাবে কেউ এভাবে মারতে পারে! মনে হয়, আমরা তো একই পিচেই ব্যাটিং করছি, তাহলে আমাদের কাছে এমন সহজ লাগে না কেন? সত্যিই ও অসাধারণ প্রতিভা।’

তা ব্যাটিংয়ের সময় সুরিয়াভানশিকে কিছু বলতে হয় কিনা, এমন প্রশ্নের জবাবে ধ্রুব জুরেল বলেছেন, ‘সবচেয়ে ভালো হচ্ছে, ওকে কিছু না বলা। ওকে ওর মতো করেই খেলতে দেওয়া উচিত। আর ও আমাদের দলে আছে— এটা ভাবতেই ভালো লাগে।’

আর যাকে নিয়ে এত হইচই, সেই সুরিয়াভানশি জানালেন, মাঠে তেমন বিশেষ কিছু করতে হয় না তাঁর। ম্যাচ শেষে রাজস্থানের বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘অনুশীলনে যা করি, আমি শুধু চেষ্টা করি ম্যাচেও সেটাই করতে। অতিরিক্ত কিছু করতে যাই না, নিজের স্বাভাবিক খেলাটাকেই ভরসা করি।’

আগের ম্যাচে বুমরাকে তিন বলের মধ্যে দুবার ছক্কা হাঁকিয়েছেন, গতকাল ঝড় তুলেছেন হ্যাজলউডের বলে। এমন বিশ্বমানের বোলারদের ভয় না পাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সুরিয়াভানশি বলেছেন, ‘কে বোলিং করছে, সেটা অবশ্যই মাথায় থাকে। কিন্তু আমি চেষ্টা করি বলটা খেলতে। বোলারদের দিকে না তাকিয়ে শুধু বলের ওপর নজর রাখতে… আর নিজের খেলাটা খেলতে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর