তিন ম্যাচেই পিএসএল শেষ ইমনের 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ প্রথমবারের মতো খেলতে গিয়েই নজর কেড়েছিলেন পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এবার দুঃসংবাদ পেয়েছেন। মাঝপথেই পিএসএল থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে। কাঁধের গুরুতর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ইমন। 

৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে সতীর্থ আসিফ আলির সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন। যদিও ধারণা করা হচ্ছিল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি। তবে পরবর্তীতে এমআরআই স্ক্যানে ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকরা তাকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন।

চোটের কারণে নিজেদের শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি ইমন। তবে আজ ফের ইমনের কাঁধের সর্বশেষ মূল্যায়নের পর লাহোর কালান্দার্স তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ইমনের সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। 

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পেশোয়ার জালমির বিপক্ষে আজকের ম্যাচের পর ইমন দল ছাড়বেন। ইমনের বদলি খেলোয়াড় শিগগিরই ঘোষণা করা হবে।  

অল্প সময় পিএসএল খেললেও দারুণ প্রভাব বিস্তার করেছেন ইমন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন তিনি, যার মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের একটি আক্রমণাত্মক ইনিংস ছিল। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর