আইপিএলে ডাগআউটে মোবাইল, ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

আইপিএলে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে বিপাকে পড়েছেন রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্দারকে নিয়ে বিতর্কের ঝড় তো আছেই, এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ডাগআউটে মোবাইল ব্যবহারের বিষয়ে ভিন্দারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিসিআই। পাশাপাশি রাজস্থান রয়্যালসের এই টিম ম্যানেজারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়েছে, ডাগআউটে ভিন্দারের মোবাইল ব্যবহারের পেছনে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ থাকতে পারে।

যে ঘটনাটি নিয়ে এত তোলপাড়, সেটি গত শুক্রবার রাজস্থান রয়্যালস ও বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচের। সেদিন রাজস্থান ইনিংসের ১১তম ওভার চলাকালে ভিন্দারকে ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করতে দেখা যায়।

বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী নীতিমালা কিংবা আইপিএলের প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া প্রটোকল অনুসারে, ডাগ আউটে মোবাইল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী, টিম ম্যানেজাররা শুধু ড্রেসিংরুমে ব্যবহার করতে পারবেন। আর ডাগআউটে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি আছে শুধু নির্ধারিত টিম অ্যানালিস্টের।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। মুহূর্তেই সেটি সমালোচনার ঝড় তোলে। আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিও ভিন্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর মধ্যেই বিসিসিআইয়ের ব্যবস্থা নেওয়ার খবর দিল ইন্ডিয়ান এক্সপ্রেস। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) এরই মধ্যে ভিন্দারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছে। একইসঙ্গে একটি তদন্ত কার্যক্রমও শুরু করেছে তারা। বিষয়টি নিশ্চিত করে আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যার অরুন ধুমাল বলেছেন, ‘ঘটনাটি তদন্ত করে আকসুকে আমরা রিপোর্ট জমা দিতে বলেছি।’

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের একই প্রতিবেদনে ভিন্দারের মোবাইল ব্যবহারের সম্ভাব্য কারণও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজস্থানের টিম ম্যানেজারের মোবাইল ব্যবহারের সঙ্গে মেডিক্যাল ইমার্জেন্সির বিষয়টি জড়িত।

সেখানে উল্লেখ করা হয়, অতীতে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন ভিন্দার। ফুসফুসের জটিলতায় দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। বিষয়টি নিয়ে আকসুর এক কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসাজনিত কারণে টিম ম্যানেজাররা মোবাইল রাখতে পারেন, তবে সেটা ব্যবহার করতে হবে শুধু ড্রেসিংরুমে।

আরেকটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘চিকিৎসাজনিত কারণে ভিন্দারের ওজন ১০ কেজির বেশি কমেছে। তাঁর অ্যাজমাও আছে। এ কারণে তাঁকে বেশি হাঁটা বা ঘন ঘন সিঁড়ি ওঠা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তিনি দলের সঙ্গে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং নিয়ম-কানুন জানেন। তবে চিকিৎসার কারণেই তাঁর কাছে ফোনটি ছিল। প্রটোকল অনুযায়ী ডাগআউটে মোবাইল ও ল্যাপটপ রাখা যায়, সমস্যা ছিল শুধু ব্যবহারে। তাছাড়া তিনি ফোনে কল করা বা রিসিভ করছিলেন না, শুধু স্ক্রল করছিলেন। তাঁর কাছে সময় আছে, তিনি আকসু কর্মকর্তাদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।’

আরেকটি সূত্র আশা করছে, ব্যবস্থা নেওয়ার আগে আকসু ভিন্দারের শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করবেন। ওই সূত্র বলেছেন, ‘ড্রেসিংরুমে যেতে হলে ওকে অন্তত ৫০ ধাপ হাঁটতে হয় এবং প্রায় ২০ ধাপ সিঁড়ি উঠতে হয়, তারপর আবার ডাগআউটে ফিরতে একই পথ পাড়ি দিতে হয়। সম্ভবত এই কারণেই তিনি ডাগআউটেই ফোনটি দেখেছিলেন।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর