ইটের জবাবে পাটকাঠি? আইপিএলে ২১৭ রানের লক্ষ্যে ৯ রানে ৫ উইকেট

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

আইপিএলের আজকের ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখেছে রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রীতিমতো বিধ্বস্ত করা রাজস্থান আজ হায়দরাবাদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। ২১৭ রানের লক্ষ্যে নেমে মাত্র ৯ রানেই ৫ উইকেট হারিয়েছে রিয়ান পরাগের দল। 

শুধু তা-ই নয়, আগের ম্যাচে ১৫ বলে ফিফটি করা ভৈভাব সুরিয়াভানসি আজ আইপিএলের ইতিহাসে প্রথমবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন। ৯ রানে ৫ উইকেট রাজস্থান হারিয়েছে প্রথম ৩ ওভারে। 

সানরাজার্স হায়দরাবাদের হয়ে আজ অভিষেক ম্যাচেই প্রথম ওভারে ৩ উইকেট পেয়েছেন প্রাফুল হিঙ্গে - যা আইপিএলের ১৯ বছরের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। এর আগে আইপিএলের ইতিহাসে কখনো কোনো বোলার তার অভিষেক ম্যাচে প্রথম ওভারে ৩ উইকেট নিতে পারেননি। 

২১৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফেরেন সুরিয়াভানসি ও ধ্রুভ জুরেল। ওভারের শেষ বলে প্রফুল হিঙ্গে সিলভার ডাকে ফেরান লুহান প্রিটোরিয়াসকে। প্রথম ওভারেই ৩ উইকেট আর ৩ জন ব্যাটসম্যানই ফিরেছেন শূন্য রানে। 

পরের ওভারে আরেক ওপেনার ইয়াসাসভি জয়সোয়ালকে ফেরান সাকিব হোসেন। দলীয় ৪ রানে ৪ উইকেট হারানো রাজস্থান তৃতীয় ওভারে অধিনায়ক রিয়ান পরাগকেও হারায়। এবারও উইকেট লিস্টে ডানহাতি পেসার প্রফুল হিঙ্গে।  

পঞ্চম উইকেট হারানোর পর অবশ্য কিছুটা উইকেট পতনের বানে বাধ দিতে পেরেছে রাজস্থান। এই প্রতিবেদন লেখার সময়ে তাদের রান ৫ উইকেটে ৬১। 

আগে ব্যাট করতে নেমে ইশান কিশানের ৪৪ বলে ৯১ রানের ইনিংসে ভর করে ২১৬ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্থানের সংগ্রহ ৮ ওভারে ৫ উইকেটে ৫৮ রান। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা(২১) ও ডোনোবান ফেরেরা(২৭)।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর