রিলস বানাতে গিয়ে লাখ টাকার আংটি হারালেন নারী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উত্তাপ পুরো ভারতজুড়ে। স্টেডিয়ামে দর্শকদের ভিড়ই বলে দেয় সব। তবে এবার খেলা দেখতে গিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক সমর্থক। স্টেডিয়ামে আইপিএল দেখতে গিয়ে রিলস বানানোর সময় লাখ টাকার আংটি হারিয়েছেন মধু প্রিয়া নামের এক নারী- খবর এনডিটিভির।  

গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচের সময় এই ঘটনা ঘটেছে। চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে মধু প্রিয়া নামের সেই নারী সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং ভিডিওকে অনুসরণ করতে গিয়ে বিপত্তিতে পড়েন।

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী, কেউ ভিডিও করতে করতে আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার অভিনয় করে। কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে সেই নারী আংটিটি হাত থেকে ফেলে দেন।

তাঁর আংটির মূল্য ৭০ হাজার ভারতীয় রূপি। যা বাংলাদেশ মুদ্রায় প্রায় এক লাখ( ৯২ হাজার) টাকার মতো। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মধু প্রিয়া ক্যাপশনে লিখেছেন, ‘৭০০০০ রূপির ক্ষতি হয়ে গেল। আংটিটি এখনও নিখোঁজ।’ 

স্টেডিয়ামে উপস্থিত কেউ আংটিটি পেয়ে থাকলে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। সেই সঙ্গে প্রমাণ হিসেবে নিজের টিকিটের তথ্য শেয়ার করার কথাও বলেন।

প্রিয়ার এই ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় অনেকেই মজার ছলে মন্তব্যের ঘরে লিখেছেন “ট্রেন্ডটা ট্র্যাজেডিতে পরিণত হলো”, আবার কেউ বলেছেন “৭০,০০০ রূপির রিল পড়ে গেল”। আংটি হারালেও আইপিএলের ম্যাচে তার সমর্থনকারী দল পাঞ্জাব কিংস ঠিকই জয়ের দেখা পেয়েছে।  

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর