বুলবুলের ‘ব্লক লিস্টে’ তামিম ইকবাল! 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

বাংলাদেশের ক্রিকেটে আজ ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব অধিনায়কদের সম্মানিত করার লক্ষ্যে বিসিবি ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদান করেছে।

তবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ক আসতে পারেননি। অনুপস্থিত ছিলেন মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের মতো অধিনায়কেরা। 

এই অধিনায়কদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের অনুপস্থিতির ব্যাখ্যায় তামিম নিজেই জানালেন, বুলবুলকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, তিনি বুলবুলের ‘ব্লক লিস্টে।’ 

কদিন আগেই বিসিবিতে বুলবুলের অধীন পরিচালক পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। নিজেদের তদন্তে বিসিবিতে সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে জানিয়ে এই সিদ্ধান্ত দিয়েছে এনএসসি। এরপর বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি, যে কমিটির প্রধান তামিম। 
 
তা আজ অনুষ্ঠানে সাবেক অধিনায়ক বুলবুলের অনুপস্থিতি নিয়ে তামিম ইকবাল বলেছেন, এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। তবে যোগাযোগ করতে গিয়ে তামিম দেখেন ব্লক লিস্টে তিনি।

‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকেও কল করেছি, উনাকে মেসেজ পাঠিয়েছি। তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে’ – বলেছেন তামিম।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর