উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে অজুহাত দিয়ে বাঁচার উপায় নেই— হারের পর সাইফ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম

মাস খানেক আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি মেহেদী হাসান মিরাজ-লিটন দাস-সাইফ হাসানদের। গতকাল শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২২১ রানে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে গিয়েছিলেন সাইফ হাসান। প্রত্যাশামতো উইকেট না পাওয়ার আক্ষেপ জানালেও সংবাদ সম্মেলনে সাইফ উল্লেখ করেন, অজুহাত দিয়ে বাঁচার উপায় নেই। ভুল সময়ে উইকেট পড়েছে বলেই ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বের হয়ে গেছে বলে জানান ডানহাতি এ ব্যাটসম্যান।

তা বাংলাদেশ কেমন উইকেট প্রত্যাশা করেছিল? গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজে স্পোর্টিং উইকেট দেখা গেছে। কিন্তু গতকালের ম্যাচে উইকেটের আচরণ ছিল কিছুটা ভিন্ন- মন্থর আর অসম বাউন্স। বিষয়টি নিয়ে সাইফ বলেছেন, ‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন, ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল। এমন তো না যে একদম খারাপ ছিল। তবে আমার মনে হয়, আমরা যদি একটু ভালো মানিয়ে নিতে পারতাম। একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু অজুহাত দেওয়ার কিছু নেই। যেহেতু আমরা আমাদের দেশকে, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি, আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আজকে ভালো খেলতে পারিনি।’

উইকেট প্রসঙ্গে সাইফ যোগ করেন, ‘একটা ধারণা ছিল কী রকম উইকেট হতে পারে, কিন্তু আজকে একটু বেশি অসমান (বাউন্স) হয়েছে। তবে অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম ২২ থেকে ২৫ ওভার পর্যন্ত। আমার মনে হয়, ভুল সময়ে কিছু উইকেট পড়াতে আমরা ওইখান থেকে পিছিয়ে গেছি।’

রান তাড়ায় বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছে ৪৮.৩ ওভার। অর্থাৎ ২৯১ বল। এর মধ্যে বাংলাদেশি ব্যাটসম্যানরা ১৬৬ বলেই কোনো রান নিতে পারেননি। এত বেশি ডট বল খেলা যে বাংলাদেশকে ভুগিয়েছে, সেটা স্বীকার করে সাইফ বলেছেন, ‘অবশ্যই উন্নতি করার জায়গা আছে। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, সেটা আমাদের দলের জন্যই ভালো হবে।’

আরেক প্রশ্নের জবাবে সাইফ বলেছেন, ‘উইকেট একেক দিন একেক রকম হতে পারে। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর