সবাই জিততেই চাই, মাঝেমধ্যে এমন হতেই পারে: মিরাজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

পরিচিত মুখের অনেকেই নেই। আইপিএল-পিএসএলে খেলার কারণে বলতে গেলে বাংলাদেশ সফরে ‘বি’ দলই নিয়ে এসেছে নিউজিল্যান্ড। কিন্তু সেই খর্বশক্তির কিউইদের কাছেই গতকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ।

হারের পর সংবাদ সম্মেলনে গিয়ে সাইফ হাসান জানিয়েছেন, উইকেট মন্থর ছিল আর অসম বাউন্সের কারণে তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে বসে। তবে সাইফ এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, মাঝেমধ্যে এরকম হতেই পারে।

গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তুলেছিল বাংলাদেশ। অধিনায়ক মিরাজ জানিয়েছেন, কিছু মিস ফিল্ডিংয়ের কারণে নিউজিল্যান্ডের রানটা একটু বেশি হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে গিয়ে মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় আমরা অনেক ভালো বোলিং করেছি। এই উইকেটে ২৪৮ রান করা অত কঠিন নয়। ক্যাচগুলো ধরতে পারলে তাদের হয়ত ২০০ রানের কমে আটকাতে পারতাম। তবে অনেক ইতিবাচক ব্যাপারও আছে।’

গতকাল ম্যাচের ঠিক আগ মুহূর্তে অনুশীলনে হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মোস্তাফিজকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। তাঁর পরিবর্তে একাদশে ঢুকে ১০ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন শরীফুল। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সে (শরীফুল) আগে জানত না. এই ম্যাচে খেলবে। মোস্তাফিজ চোটে পড়ায় ওকে খেলাতে হয়েছে। ও ভালোভাবে সুযোগটা কাজে লাগিয়েছে, উইকেট নিয়েছে।’

সংবাদ সম্মেলনে সাইফ জানিয়েছিলেন, ভুল সময়ে উইকেট পড়ায় ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বের হয়ে গেছে। একই কথা উঠে এসেছে অধিনায়কের কথাতেও, ‘অবশ্যই, টানা উইকেট হারালে প্রতিপক্ষ তো সুবিধা পাবেই৷ হৃদয় এবং লিটন দারুণ ব্যাটিং করেছে। আফিফও (হোসেন ধ্রুব) ভালো করল। তবে আমাদের ভালোভাবে ম্যাচ শেষ করতে হবে, নয়তো জিততে পারব না। সবাই জিততেই চাই। মাঝেমধ্যে এমন হতেই পারে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর