আইপিএল ছেড়ে কেন পিএসএলে, কারণ জানালেন মঈন আলী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএলের সূচি প্রায় একই সময়ে। সাংঘর্ষিক সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের খেলার জন্য যেকোনো একটি টুর্নামেন্ট বেছে নিতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যারা আইপিএলে সুযোগ পান না, তারা পিএসএলে খেলতে যান।

এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে, যারা নিজে থেকেই পিএসএলে নাম লেখান। তেমনই একজন মঈন আলী। ইংল্যান্ডের জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে না গিয়ে পিএসএলে খেলছেন।

মঈন আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছিল। এবার নিজে থেকেই বিষয়টি ব্যাখ্যা করেছেন মঈন। সেখানে উল্লেখ করেছেন, বেশি সুযোগ পাওয়া ও টুর্নামেন্টের দৈর্ঘ্য ছোট হওয়ায় পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে মঈন আলী বলেছেন, ‘কয়েকটা কারণ আছে। আমার বয়স এখন ৩৮। আমি এখনও খেলতে চাই, ভালো করতে চাই এবং যতটা সম্ভব, ক্যারিয়ার দীর্ঘ করতে চাই। করাচি (কিংস) ছিল এখানে (পিএসএলে) আসার সিদ্ধান্তের অন্যতম বড় কারণ। এটা একটা স্বল্পমেয়াদি (আইপিএলের তুলনায়) টুর্নামেন্ট, যা আমার ও আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’

এর আগে গত মৌসুমে মঈন আলীকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মৌসুমটা ভালো কাটেনি সাবেক ইংলিশ তারকার। ৬ ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তাতে ব্যাট হাতে মোটে ৫ রান করেছেন। মঈনের মতে, সুযোগ কম পাওয়া এবং আইপিলের দৈর্ঘ্যের কারণেই তিনি এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলার সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে মঈন আলী যোগ করেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি এবং খুব কম সময়ই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। মোটে দুবার ব্যাটিং করেছি। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মাঠে বেশি সময় থাকতে চাই, ব্যাটিং করতে চাই। মনে হচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভালো ক্রিকেট খেলছি। আর এটা চালিয়ে যেতে চাই।’

তাহলে কি আগামীতেও মঈন আলীকে পিএসএলে দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কোথাও-ই জায়গা নিশ্চিত নয়। এমনকি এখানেও না। তবে আমি যতটা সম্ভব ক্রিকেটটা উপভোগ করতে চাই। আমি সবসময় পিএসএলে খেলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আইপিএলের সঙ্গে এর সূচি কিছুটা সাংঘর্ষিক।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর