নিজেই মানছেন, এমন খেলার পর পাকিস্তান দলের যোগ্য নন তিনি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

এবারের পিএসএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেললেও ভাগ্য পরিবর্তন হয়নি রাওয়ালপিন্ডি পিন্ডিজের। সাত ম্যাচের সাতটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে ফ্র্যাঞ্চাইজিটির। এর মধ্যে সর্বশেষ হারটি ছিল গতকাল শনিবার। লাহোর কালান্দার্সের বিপক্ষে ওই ম্যাচের পরই নিশ্চিত হয়, রাওয়ালপিন্ডির পরের তিনটি ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

গতকালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডির প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সেখানে পাকিস্তানি তারকা স্বীকার করেছেন, এমন পারফরম্যান্স নিয়ে দলে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।

রিজওয়ান এবারের পিএসএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৫.২৮ গড়ে ১০৭ রান করেছেন। সেটাও ১১৬ স্ট্রাইকরেটে। ব্যাট হাতে যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। শুধু্ এই টুর্নামেন্টে নয়, এক সময় জাতীয় দলে নিজের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন রিজওয়ান!

আত্মসমালোচনা করে রিজওয়ান বলেছেন, ‘বিগব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি স্পষ্টভাবে বলেছিলাম, এই পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই আমি। আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারাই বলেছিলেন, আমি ছক্কা মারতে পারি না। মনে আছে নিশ্চয়ই।’

সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ান। ছবি: পিএসএল

সতীর্থ হারিস রউফের সঙ্গে হওয়া আলাপও তুলে ধরেন রিজওয়ান, ‘এখন পর্যন্ত নিজের ওপর সৎ থাকার চেষ্টা করছি। হারিস রউফ এখানে বসে আছে। আমরা যদি সেই সময়কার আলাপের কথা বলি। ও (রউফ) সেটার সাক্ষী। ডিনারের সময় আমি রউফকে বলেছিলাম, বিগ ব্যাশে বর্তমান পারফরম্যান্স অনুযায়ী পাকিস্তান দলে থাকার যোগ্যতা আমার নেই। সে সময় ও আমাকে যেটা বলেছিল, সেটা আমি এখানে বলতে পারব না। তবে ও বিষয়টা জানে।’

সর্বশেষ বিগব্যাশে ১০ ম্যাচ খেলেছেন রিজওয়ান। তাতে ১৮.৭০ গড়ে ১৮৭ রান করেছেন। সেটাও মোটে ১০২.৭৪ স্ট্রাইকরেটে। বিগব্যাশের ওই মৌসুম চলাকালে গত ২৫ জানুয়ারি পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছিল। রিজওয়ান সম্ভবত ওই বিশ্বকাপের কথাই ইঙ্গিত করেছেন।

নিজের ঘাটতির কথা স্বীকার করলেও এখনই হাল ছাড়ার পাত্র নন রিজওয়ান। এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, ‘বলতে চাচ্ছি, আমরা সবাই মানুষ। আমি যে ভুল করেছি এবং পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি, এটা শুরু থেকেই স্বীকার করছি। কিন্তু তার মানে এই নয় যে, আমি সাহস হারাব, আপনাদের সামনে পরাজিত হয়ে বসে থাকব বা ক্রিকেট ছেড়ে দেব।’

রিজওয়ান যোগ করেন, ‘যদি শক্তি থাকে, আমি চালিয়ে যাব। আর যদি না থাকে, আমি আগেও যেমন পাকিস্তানের অধিনায়কের কাছে গিয়ে বলেছি— “আমার পারফরম্যান্স ভালো নয়, জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত”, সেভাবে বলব।

পারফরম্যান্স দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে রিজওয়ান বলেছেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে আমি ব্যর্থ। পারফরম্যান্স ছাড়া আপনাদের সামনে বসে আছি। হয়তো আমি যথেষ্ট পরিশ্রম করিনি। হয়তো আরও বেশি পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আরও শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে আপনাদের সামনে আসব। কিন্তু এই মুহূর্তে আমার পরিশ্রম যথেষ্ট ছিল না— যার ফলাফলটা আপনারা দেখছেনই।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর