নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দিচ্ছে না নাহিদ রানার গতি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

ইনিংসের শুরুতে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে সামলাতে বেশ বেগ পেতে হলো নিউজিল্যান্ডের দুই ওপেনার হেনরি নিকোলস ও নিক কেলিকে। বাংলাদেশি পেসারদের সামনে দুজনকে এতটাই নড়বড়ে লাগছিল যে, ৫ ওভার শেষে কিউইদের স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২ রান! এর মধ্যে শেষ দুই বলেই দলটি ৮ রান পেয়েছে দুই বলে। অর্থাৎ ইনিংসের প্রথম ২৮ বলে নিউজিল্যান্ডের দুই ওপেনার নিতে পেরেছেন মোটে ৪ রান!

শুরুতে তাসকিন-শরীফুলরা রানের গতি আটকালেও নিউজিল্যান্ড ইনিংসে মূল আঘাত হানেন নাহিদ রানা। গতির সঙ্গে দারুণ লাইন-লেন্থের বোলিংয়ে এখন পর্যন্ত একাই ৩ উইকেট শিকার করেছেন রানা। আর ছয় মাস পর ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকার আরেকটি উইকেটের দেখা পেয়েছেন।

তাতে এ প্রতিবেদন লেখার সময় এই প্রতিবেদন লেখার সময় ৩৪ ওভারে ৪ উইকেটে ১২৯ রানে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া নিক ক্যালি ৯১ বলে ৭২ অপরাজিত, অন্যপ্রান্তে ডিন ফক্সক্রফট ১২ বলে ২ রানে ব্যাটিং করছেন।

মিরপুরে আজ বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদ রানা। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই উইকেটের দেখা পান তিনি। রানার ১৪৪.৭ কিলোমিটার/ঘণ্টায় গতির মিডল স্টাম্পে পড়া ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন নিকোলস। তবে রানার গতিতে পরাস্ত হলে বল লাগে নিকোলসের (১৩ রান) প্যাডে। রানার এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার।

২৫ রানে প্রথম প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ড দ্বিতীয় উইকেট হারায় ইনিংসের দশম ওভারের প্রথম বলে। এবারও বোলারের নাম রানা। নিজের দ্বিতীয় ওভারে রানার শর্ট লেংথের বাউন্সি ডেলিভারিতে ব্যাওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের হাতে সহজ ক্যাচ দেন উইল ইয়াং (২)।

১২ বলের মধ্যে ২ উইকেট হারালেও উইকেটের এক প্রান্তে নিউজিল্যান্ডের ভরসা হয়ে থাকেন ওপেনার নিক ক্যালি। চারে নামা অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালান তিনি। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ২৪ রান। তাতে ৫০ এর দেখা পেয়ে যায় নিউজিল্যান্ড।

ফিফটিতে পৌঁছাতে নিউজিল্যান্ডের লেগেছে ১৭.১ ওভার। ওই ওভারের তৃতীয় বলেই ল্যাথামের উইকেট হারায় কিউইরা। সৌম্যর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩৫ বলে ১৪ রান করা ল্যাথাম। অবশ্য ক্যাচটা হয়েছে কিনা, সেটা যাচাই করতে বেশ কিছুক্ষণ সময়ই লেগেছে।

লিটনের মুঠোবন্দি হওয়ার আগে বল মাঠে স্পর্শ করেছে কিনা, এটা নিয়ে সন্দেহ তৈরি হলে দুই আম্পায়ার সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। বেশ কিছুক্ষণ যাচাই-বাছাই করে টিভি আম্পায়ার নিতিন মেনন আউটের সিদ্ধান্ত দেন।

৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড এর কোনো বিপদ ছাড়াই সেঞ্চুরিতে পৌঁছায় ইনিংসের ২৭তম ওভারে। এর একটু পরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান নিক ক্যালি (৬৬ বলে)। ক্যালি-আব্বাস চতুর্থ উইকেট জুটিও (৬৬ বলে ৫৬ রান) ফিফটি পেরিয়ে যায়।

কোনোভাবেই যখন উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ, নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। ইনিংসের ২৯তম ওভারে বোলিংয়ে গিয়ে তৃতীয় ডেলিভারিতে বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ্য এনে দেন রানা।

নাহিদ রানার বলে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন আব্বাস। অনেকটা দৌড়ে গিয়ে দৃষ্টিনন্দন এক ক্যাচ নেন লিটন দাস। এতে আব্বাসের ইনিংস থেমে যায় ৩৪ বলে ১৯ রানে।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর