যা আগে কখনো হয়নি তা-ই করে দেখাল বাংলাদেশ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। অবশেষে আজ রাজশাহীতে সেই অপেক্ষার অবসান ঘটেছে। শারমিন আক্তারের ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগের ৪ দেখাতে ৩টিতে জয় পেয়েছে লঙ্কানরা, একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 

রাজশাহীতে শ্রীলঙ্কার দেওয়া ২০৬ রানের লক্ষ্যে নেমে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লেতেই ৩৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। 

২০১৯ সালের পর কখনো জাতীয় দলের হয়ে না খেলা শারমিন সুলতানা এবার সুযোগ পেয়ে হতাশ করেছেন। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের জার্সিতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে মালকি মাদারার বলে বোল্ড হয়ে ফেরেন শারমিন। 

পরের ওভারে আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস(৫ রান) ফিরেন নিমাশার স্পিনে। দলীয় ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তার সঙ্গে। 

তবে সেই জুটিও বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাওয়ার প্লের নবম ওভারে ১৩ রান করে ভিহাঙ্গার স্পিনে এলবিডাব্লিউ হয়ে ফেরেন নিগার সুলতানা। 

দলীয় ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকেই এক প্রকার ছিটকে যাচ্ছিল। তবে শারমিন আক্তারের সঙ্গে চতুর্থ উইকেটে বাংলাদেশের হাল ধরেন সুবহানা মোস্তারি। 

এ দুজনে মিলে ২২তম ওভারে দলীয় একশ রান পার করেন। ২৬তম ওভারে নিজের ফিফটির দেখাও পেয়ে যান শারমিন আক্তার। লঙ্কান বোলাররা উইকেট তুলে নিতে না পারলেও ২৮তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ব্যক্তিগত ৪১ রানে প্যাভিলিয়নে ফেরেন সুবহানা মোস্তারি। 

অপর প্রান্তে থাকা শারমিন আক্তার অবশ্য বাংলাদেশকে পথ হারাতে দেয়নি। স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নেন এই ডানহাতি ব্যাটার। 

জয় থেকে বাংলাদেশ যখন ৭ রান দূরে তখন রানাভিরার স্পিনে স্টাম্পড আউট হন শারমিন। ১২৭ বলে ১৩ চারে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ দিকে বাংলাদেশ আরও তিনটি উইকেট হারালেও ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ৪৯তম ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামলাতে হিমশিম খেয়েছে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করলেও মাঝ ওভারে বাংলাদেশ দাপট দেখিয়েছে। ওপেনিং জুটিতে ৬৭ রান তোলা শ্রীলঙ্কা রিতু মনির স্পেলে পথ হারায়। ডানহাতি এই মিডিয়াম পেসারের ৩ উইকেটে ২০৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২২ এপ্রিল। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর