জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের হাসপাতালে আফগানিস্তানের ক্রিকেটার 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

আফগানিস্তানের বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের নায়ক শাপুর জাদরান। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগেই। লম্বা সময় ক্রিকেটের মধ্যে না থাকা এই ক্রিকেটার এবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সাবেক আফগানিস্তানের এই পেসার বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস-এ আক্রান্ত হয়েছেন।   

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। যেখানে তিনি চলতি বছরের জানুয়ারি থেকে চিকিৎসা নিচ্ছেন। 

শাপুর জাদরানের ছোট ভাই গামাই জাদরান ইএসপিএন ক্রিকইনফোকে তাঁর বিরল রোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ব্যাপারে ক্রিকইনফোকে গামাই জাদরান বলেন, ‘এটি খুবই গুরুতর সংক্রমণ ছিল। তার পুরো শরীর সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে, যার মধ্যে যক্ষ্মা (টিবি)ও ছিল। সংক্রমণটি তার মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছে, এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে এটি জানা যায়।’ 

শাপুর জাদরান চিকিৎসার পর কিছুদিন ভালো ছিল বলে জানান তাঁর ভাই। তবে পরবর্তীতে এটি(সংক্রমণ) ফের তাঁর শরীরে ছড়িয়ে পড়ে, ‘ডাক্তার বলেছেন আমরা যেন নিয়মিত চেকআপ করি। ও (শাপুর) প্রায় ২০ দিন ভালো ছিল, তারপর আবার সংক্রমণ হয়। এরপর আমরা তাকে আবার হাসপাতালে ভর্তি করি।’ 

গত বছরের অক্টোবরে জাদরান প্রথম অসুস্থতা অনুভব করেন এবং পরে আফগানিস্তানের চিকিৎসকরা তাকে বিশেষায়িত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। শুরুতে তিনি ভালো সাড়া দিয়েছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু ২০ দিনের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে, ফলে তাকে আবার আইসিইউতে ভর্তি করা হয়।

শাপুর জাদরানের প্রাণঘাতী রোগটির ফলে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা বিপজ্জনকভাবে অতিসক্রিয় হয়ে ওঠে। ফলে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হয় এবং অস্থিমজ্জা, যকৃত, প্লীহা ও লিম্ফ নোডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। যদিও এটি প্রধানত শিশুদের মধ্যে দেখা যায়, তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও হতে পারে এবং এর চিকিৎসা দীর্ঘমেয়াদি ও জটিল।

শাপুর জাদরান ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৮০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। 

এই বাঁহাতি পেসার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়ের জয়সূচক রানটি করেন। সেই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ রান দিয়ে ৪ উইকেটও নেন তিনি। সেই বিশ্বকাপে নিজের দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন শাপুর। সর্বশেষ আফগানিস্তানের হয়ে তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর