পাকিস্তান ক্রিকেটারের আমও গেল, ছালাও গেল 

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কে জড়ানো নতুন কিছু নয়। কদিন আগেই পাকিস্তানের পেসার সালমান মির্জার বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালীন হোটেলের এক নারী কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছিল। এবার সেই রেশ না কাটতেই পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। 

মাদক ব্যবহারের পরীক্ষায় পজিটিভ ফলাফল আসায় মোহাম্মদ নওয়াজ বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।  ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার চুক্তিও হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আইসিসি  আমও গেল, ছালাও গেল অবস্থা! 

ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই মাদক ব্যবহারের পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছিল নওয়াজের।

পাকিস্তানের হয়ে ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা নওয়াজ বর্তমানে আইসিসির অ্যান্টি-ডোপিং প্রক্রিয়ার অধীনে রয়েছেন। আজ বুধবার পিসিবির একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে এবং পিসিবি প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।’

৩২ বছর বয়সী নওয়াজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের সাতটি ম্যাচেই খেলেন, যেখানে সুপার এইট পর্ব থেকেই দলটি বিদায় নেয়। পুরো বিশ্বকাপে নওয়াজ মাত্র ১৫ রান করেন এবং ৭টি উইকেট নেন।

নওয়াজ সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন এবং চলতি বছরের ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত চলা টি-টোয়েন্টি ব্লাস্টে তার খেলার কথা ছিল। দুই সপ্তাহ আগে পিসিবি ঘোষণা দিয়েছিল যে নওয়াজকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, সারের চুক্তিটি এখন বাতিল হয়ে গেছে এবং এই গ্রীষ্মে নওয়াজ আর ক্লাবটিতে যোগ দিচ্ছেন না তিনি। তবে এ বিষয়ে সারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চলমান পিএসএল মৌসুমে নওয়াজ মুলতান সুলতানসের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর