ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়তে বলল শ্রীলঙ্কার সরকার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক ছিল। অবশেষে এবার সেই বিতর্কের অবসান হতে যাচ্ছে। শ্রীলঙ্কা সরকার দেশটির ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে।  

সরকারের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটিকে চলতি সপ্তাহান্তের মধ্যেই সরে দাঁড়িয়ে নতুন প্রশাসনের জন্য জায়গা করে দিতে আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার এএফপিকে এক বোর্ড কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে এটি দীর্ঘদিন ধরে জর্জরিত। বর্তমান সভাপতি শাম্মি সিলভা চতুর্থবারের মতো দায়িত্ব পালন করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘একজন সাবেক বিনিয়োগ ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। জনগণের ক্ষোভের প্রতিক্রিয়াতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।’ 

এর আগে বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর