সাইফ, তামিম, সৌম্য- শুরুতেই তিন উইকেট নেই বাংলাদেশের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করেছিল বাংলাদেশ। আজ টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ১৩ বলের মধ্যেই দুই ওপেনার সাইফ হাসান (০) ও তানজিদ হাসান তামিমকে (১)। পরে নবম ওভারে হারায় সৌম্য সরকারকেও (১৮)। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।

এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত ১৫ রানে, অন্য প্রান্তে ৭ রানে ব্যাটিং করছেন লিটন দাস।

বাংলাদেশ আজ প্রথম উইকেটটি হারায় ইনিংসের দ্বিতীয় বলে। উইল ও’রুর্কের অফ স্ট্যাম্পের বাইরে পড়া লেংন্থ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচে পরিণত হন সাইফ হাসান। আগের দুই ম্যাচে ৫৭ ও ৮ রান করলেও আজ রানের খাতাই খুলতে পারেননি সাইফ।

তৃতীয় ওভারের প্রথম বলে পরের উইকেটটা হারায় বাংলাদেশ। এবারও বোলারের নাম ও’রুর্কে। কিউই পেসারের অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অব লেংন্থ ডেলিভারি ছিল। তানজিদ তামিম বলটাকে সামলে খেলার চেষ্টা চালালেও ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি। এতে ব্যাটের ভেতরের কানায় লেগে বল তাঁর পায়ের কাছে পড়ে। সেখান থেকে লাফিয়ে উঠে আঘাত করে অফ স্টাম্পে। ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ!

শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে কিছুটা বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু সে বিপদ কাটার আগেই আউট হন সৌম্য। এবারও ও’রুর্কের হাতেই উইকেট।

ও’রুর্কের করা ইনিংসের নবম ওভারের তৃতীয় ডেলিভারিটি ছিল খাটো লেংথের। দেখে শুনে খেলতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু ঠিকঠাকভাবে ডিফেন্স করতে পারেননি। বল সৌম্যর ব্যাটে লেগে এক ড্রপে আঘাত করে স্টাম্পে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

৫ ওভারে ১৬ রান দেওয়া ও’রুর্কে একাই তিন উইকেট নিয়েছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর