শান্ত আর লিটনই ১৮১, বাংলাদেশ আড়াই শ-র একটু বেশি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

৯ রানে ২ উইকেট, ৩২ রানে ৩- উইল ও’রুর্কের বোলিং তোপে ইনিংসের শুরুতেই বড় ধরনের বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে সেই বিপদকে স্থায়ী হতে দেননি নাজমুল হোসেন শান্ত। শুরুতে প্রতিরোধ ও পরে পাল্টা আক্রমণ করে দুর্দান্ত এক সেঞ্চুরি (১১৯ বলে ১০৫ রান) আদায় করেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

 শান্তকে যোগ্য সঙ্গ দেন লিটন দাস (৯১ বলে ৭৬ রান)। দুই সংস্করণের দুই অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ উইকেট জুটিতে ১৬০ রান পায় বাংলাদেশ। শান্ত-লিটনের ব্যাটিংয়ে গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে শেষ দিকে ক্যামিও দেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।  

অথচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল বিভীষিকাময়। ও’রুর্কের ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ দেন সাইফ। আরেক ওপেনার তানজিদ তামিম অবশ্য রানের খাতা খুলেছেন। কিন্তু ১ এর বেশি নয়! ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ও’রুর্কের আরেকটা লেংন্থ ডেলিভারিতে বোল্ড হন তামিম।

৯ রানে ২ উইকেট বিদায়ের এক প্রান্তে ঢাল হয়ে দাঁড়ান শান্ত। কিন্তু অন্য প্রান্তে ও’রুর্কের শিকার হয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান সৌম্য সরকার (১৮)। ৩২ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের।

ইনিংসের শুরুর গল্পটা যদি কিউই পেসার ও’রুর্কের হয়, পরের গল্পটা শান্ত লিটনের। অনেকটা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই শুরুতে টিকে থাকার মন্ত্রে রয়েসয়ে খেলতে থাকলেন দুজনে। এরপর সুযোগ বুঝে হাত খুললেন। সে পথে আগের ম্যাচেও ফিফটি আদায় করা শান্ত আজ ফিফটি ছুঁলেন ৭০ বলে।

লিটনও হাঁটলেন একই গতিতে। জাতীয় দলের জার্সিতে প্রায় আড়াই বছর পর ফিফটি করলেন ৭১ বলে। দুজনের সাবলীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু দলকে ১৯২ রানে রেখে বিদায় নেন ৯১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৭৬ রান করা লিটন। তাতে লিটন-শান্তর চতুর্থ উইকেট জুটি থেমে যায় ১৬০ রানে।

লিটন তিন অঙ্ক ছুঁতে না পারলেও অন্যপ্রান্তে শান্ত সেঞ্চুরি আদায় করেন দুই বছরের বেশি সময় পর (১১৪ বলে)। তবে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি শান্ত। লেনক্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে শান্তর ইনিংস থামে ১০৫ রানে (১১৯ বলে ৯ চার ও ২ ছক্কা)।

এরপর শেষদিকে তাওহীদ হৃদয়ের ২৯ বলে অপরাজিত ৩৩ ও মিরাজের ২২ রানের সুবাদে আড়াই শ পেরিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে শুরুতেই ৩ উইকেট পাওয়ার পর আর কোনো উইকেট শিকার করতে পারেননি ও’রুর্কে। এছাড়া বেন লিস্টার ও লেনক্স দুটি করে এবং ফক্সক্রফ্ট একটি উইকেটের দেখা পেয়েছেন।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর