৪৯ চার-৩৩ ছক্কায় ৫২৯ রানের ম্যাচ

এমন ম্যাচ আগে দেখেননি কেউ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

টি-টোয়েন্টিতে একটি দলের জয়ের জন্য কত রান প্রয়োজন! দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচের পর এমন প্রশ্ন তুলতেই পারেন। দিল্লির দেয়া ২৬৫ রানের লক্ষ্যও যথেষ্ট ছিল না। আইপিএলের ইতিহাসে এমন ম্যাচ দীর্ঘ ১৮ বছরেও কেউই দেখেননি। ৩৮.৫ ওভারে ৪৯ চার ও ৩৩ ছক্কার ম্যাচে ৫২৯ রানের দেখা মিলেছে।  

আগে ব্যাট করতে নেমে ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল। দলের সংগ্রহটাও এবারের আসরের সর্বোচ্চ ২৬৪ রান। ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংসটাও নিজের নামে করেন রাহুল। সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ, শীর্ষে ক্রিস গেইলের ১৭৫, এরপর ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮। 

তবে পাঞ্জাব কিংসের কাছে যে এই লক্ষ্য ছেলেখেলা হবে তা কে জানত! ২৬৫ রানের লক্ষ্যে নেমে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ডেও নিজেদের নামটা লেখাল পাঞ্জাব। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে এটিই প্রথম কীর্তি যেখানে দেড়শ রানের ইনিংস খেলেও হারের মুখ দেখেছেন কোনো ব্যাটসম্যান। লোকেশ রাহুল এক্ষেত্রে নিজেকে অভাগা ভাবতেই পারেন!  

রেকর্ড লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতেই ৬ ওভারে বিনা উইকেটে ১১৬ রান তোলে পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়ানশ আরিয়া এবং প্রাবসিমরান সিং। এ দুজনে মিলে প্রথম উইকেটে তোলেন ১২৬ রান। সপ্তম ওভারে ১৭ বলে ৪৩ রান করে আকসার প্যাটেলের স্পিনে ফিরে যান প্রিয়ানশ। 

পরের ওভারে আরেক ওপেনার প্রাবসিমরান ফিরেন কুলদীপ ইয়াদাভের স্পিনে। ২৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন এই ডানহাতি। দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত ফিরেন কুপার কনোলি(১৭ রান)।

তবু প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান তোলা পাঞ্জাব কিংস পথ হারায়নি। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৭১ রানের অপরাজিত ইনিংসে ১৯তম ওভারেই ৬ উইকেট ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এমন বিধ্বংসী ইনিংস খেলার পথে অবশ্য দুবার জীবন পেয়েছেন আইয়ার। দুবারই তার ক্যাচ ফেলে দেন দিল্লির করুণ নায়ার। 

১৫২* রানের ইনিংসের পরও হার দেখলেন রাহুল। ছবি: বিসিসিআই

এর আগে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ওপেনিংয়ে নামা রাহুল মাঠ যখন ছাড়েন তখন নামের পাশে ১৬ চার আর ৯ ছক্কায় ১৫২* রান। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস। 

এর আগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান ছিল তীলক ভার্মার ১৫১, যা তিনি ঘরোয়া ক্রিকেটে ২০২৪ সালে মেঘালয়ের বিপক্ষে করেছিলেন। এছাড়া আইপিএলের ইতিহাসে এর আগে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান ছিল অভিষেক শর্মার ১৪১।

লোকেশ রাহুলের অপরাজিত ১৫২ রানের ইনিংসে ভর করে ২ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ পায় দিল্লি। যা আইপিএলে দলটির সর্বোচ্চ ইনিংস। ৪৪ বলে ৯১ রান করেন নিতিশ রানা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর