শ্রীলঙ্কায় নতুন নিয়ম

বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে জরিমানা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

সম্প্রতি শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রশাসনে আমূল পরিবর্তন এসেছে। বোর্ড প্রশাসনের পরিবর্তনের সঙ্গে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে ক্রিকেটারদের চুক্তিতেও।

এখন থেকে বাংলাদেশের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে জিতলে বোনাস পাবেন না দেশটির ক্রিকেটাররা। কিন্তু কোনো কারণে যদি এসব দলের বিপক্ষে সিরিজ হেরে বসে, তবে ক্রিকেটারদের দিতে হবে জরিমানা!

আগামী দুই সপ্তাহের মধ্যেই চুক্তির এমন পরিবর্তিত ধারাগুলো ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হবে। লঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, এতদিন আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ নয় নম্বর পর্যন্ত থাকা দেশগুলোর বিপক্ষে জিতলেই বোনাস পেতেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এখন আর সেই নিয়ম বলবৎ রাখছে না এসএলসি। নতুন কাঠামো অনুসারে, বোনাস পাওয়া যাবে শুধু র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকা দলের বিপক্ষে জিততে পারলে! এখানেই শেষ নয়। শুধু ম্যাচ জিতলেই চলবে না। বোনাস মিলবে শুধু সিরিজ জয়ের ক্ষেত্রে।

নতুন চুক্তি অনুসারে, র‍্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের অবস্থান অনুসারে বোনাসের হারও পরিবর্তন হবে। টেস্টে অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে, র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলে পুরো দল মিলে ১ লাখ ৫০ হাজার ডলার বোনাস পাবে। একইভাবে দুই, তিন ও চারে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলে ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১ লাখ ৫ হাজার ডলার, ৭৫ হাজার ডলার ও ৬০ হাজার ডলার।

কিন্তু সিরিজ জয়টা যদি হয় ঘরের মাঠে, সেক্ষেত্রে বোনাসের হার কমে যাবে। নিজেদের দর্শকের সামনে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা দলকে হারাতে পারলে পুরো দলের ক্রিকেটাররা মিলে পাবেন ১ লাখ ডলার। আর দুই, তিন ও চারে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলে সেই পুরস্কারের অর্থ যথাক্রমে ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার হবে।

টেস্টের মতো ওয়ানডেতেও হোম ও অ্যাওয়ে সিরিজ জয়ের ক্ষেত্রে আলাদা বোনাস কাঠামো করা হয়েছে। দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে প্রতিপক্ষ যদি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দল হয়, তবে বোনাসের পরিমাণ হবে ১ লাখ ৫০ হাজার ডলার। পরের তিনটি ধাপের জন্য বোনাস হবে যথাক্রমে ১ লাখ ডলার, ৮০ হাজার ডলার ও ৭০ হাজার ডলার। কিন্তু অ্যাওয়ের পরিবর্তে ওয়ানডে সিরিজটা যদি ঘরের মাঠে হয়, তবে এই বোনাসের হার নেমে আসবে অর্ধেকে। 

টেস্ট ও ওয়ানডেতে আলাদা রাখা হলেও টি-টোয়েন্টির ক্ষেত্রে ঘরের মাঠে কিংবা দেশের বাইরে- বোনাসের পরিমাণ একই রাখা হয়েছে। তবে প্রতিপক্ষ বিবেচনায় এ হার কম-বেশি হবে। শীর্ষ চার দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলে বোনাসের পরিমাণ হবে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার, ৪০ হাজার ও ৩৫ হাজার ডলার।

এ তো গেল বোনাসের হিসাব। নতুন চুক্তিতে রাখা হয়েছে শাস্তিমূলক ব্যবস্থাও। যেকোনো সংস্করণে সিরিজ হারলেই ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে চুক্তিতে। নতুন বোর্ড প্রশাসনের মতে, ফলাফল নির্ভর ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই তারা এমন সব কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন।

ক্রিকেটারদের পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচ ফিও পুনর্নির্ধারণ করতে যাচ্ছে এসএলসি। নতুন চুক্তি অনুসারে, টেস্টে জিতলে খেলোয়াড়রা ম্যাচ ফি পাবেন ১৫ হাজার ডলার। ড্র হলে সেটি কমে দাঁড়াবে ১০ হাজার ডলারে। আর হেরে গেলে কিংবা ম্যাচের ফল না এলে সেই ম্যাচ ফি হবে ৭ হাজার ৫০০ ডলার। ওয়ানডেতে জয়ের জন্য ৭ হাজার ৫০০ ডলার, হারলে ৩ হাজার ৫০০ এবং ফল না হলে ৩ হাজার ডলার দেওয়া হবে। টি-টোয়েন্টিতে জিতলে ৫ হাজার ডলার, হারলে ২ হাজার ৫০০ এবং ম্যাচ পরিত্যক্ত হলে বা ফল না হলে ২ হাজার ডলার মিলবে।

ম্যাচ ফি ও সিরিজ জয়ের বোনাস ছাড়াও খেলোয়াড়রা বার্ষিক চুক্তির পারিশ্রমিক, সফর ভাতা, দৈনিক ভাতা ও স্পনসরশিপ থেকে আয়ের অংশ পাবেন। এর বাইরে র‍্যাঙ্কিংয়ে ভালো করলেও বোনাস দেবে এসএলসি। আইসিসি র‍্যাঙ্কিংয়ে যেকোনো সংস্করণে শীর্ষে উঠতে পারলেই ওই ক্রিকেটারকে এককালীন ২৫ হাজার ডলার দেবে বোর্ড। আর দুই থেকে পাঁচ নম্বরে উঠতে পারলে সেই অঙ্ক নেমে আসবে ২০ হাজার ডলারে।

অধিনায়কের জন্য অতিরিক্ত ম্যাচ ফি-ও রাখা হয়েছে নতুন চুক্তিতে। প্রতিটি টেস্ট ও ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়ক পাবেন অতিরিক্ত ১ হাজার ডলার। এর বাইরে প্রতিটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার জন্য ৫০০ ডলার পাবেন অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর