প্রথম টি-টোয়েন্টি

মোস্তাফিজ-তাসকিন-রানা নেই, তবু তিন পেসারের বাংলাদেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার রেশ কাটতে না কাটতেই আজ সোমবার কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে একবারও টস জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সে আক্ষেপ ঘুচল বাংলাদেশের।

আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় ৫ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। মাঝে নানান ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি লিটন দাস-সাইফ হাসানদের। সেই স্মৃতি ভুলে নতুন শুরুর কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। আর সে পথে আজ টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে রিপন মন্ডলের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার- মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। তিন তারকা না থাকলেও কিউইদের বিপক্ষে আজ তিন পেসার নিয়েই খেলছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে আছেন অভিষিক্ত রিপন মন্ডল। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান।

অন্যদিকে গতকাল নেটে অনুশীলনের সময় ডান পায়ের বুড়ো আঙুলে চোট পাওয়ায় আজকের ম্যাচে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের। তাঁর পরিবর্তে এ ম্যাচে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক ক্যালি।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানটা অবশ্য পক্ষে নয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি ২০ বারের দেখায় মোটে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অন্যদিকে কিউইরা জিতেছে ১৫ ম্যাচে। বাকি একটি ম্যাচের ফল হয়নি।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, রিপন মন্ডল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর