তামিম-লিটন হতাশ করলেও পথ দেখাচ্ছেন ইমন-হৃদয় 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই জীবন পেয়েছিলেন তানজিদ তামিম। প্রথম ওভারে এই বাঁহাতি ওপেনারের ক্যাচ ফেলে দেন ইশ সোধি। তবে তামিম জীবন পেলেও পাওয়ার প্লেতে দ্রুত ফিরেছেন আরেক ওপেনার সাইফ হাসান। ষষ্ঠ ওভারে নাথান স্মিথের বলে মাত্র ১০৬ স্টাইক রেটে ১৭ রান করে ল্যাচ দিয়ে ফেরেন সাইফ।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৪ রান তোলে বাংলাদেশ। তবে মাঝ ওভারে লিটন দাস আগ্রাসী ব্যাটিংয়ে রানার গতি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ২ চার ১ ছক্কায় শেষ পর্যন্ত অল্পতেই থামেন লিটন। নবম ওভারে ইশ সোধির বলে বড় শট খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন  ১৫ বলে ২১ রান করা লিটন। 

দলের অধিনায়কের বিদায়ের পর দ্রুত ফিরেছেন শুরুতে জীবন পাওয়া ওপেনার তামিম। ইশ শোধির স্পিনে ১১তম ওভারে বড় শট খেলতে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন ২৫ বলে ২০ রান করা তামিম। 

দলীয় ৭৭ রানে ৩ উইকেট হারালেও ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ম্যাচ ফেরান পারভেজ হোসেন ইমন। ১১তম ওভারেই তাওহীদ হৃদয় ও ইমনের ব্যাটে ২ ছক্কা ও ১ চারে আসে ১৮ রান। ১২তম ওভারে দলীয় এক শ রান পার করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ১১৮ রান।


এর আগে ব্যাট করতে নেমে কাটেনে ক্লার্ক ও ডিন ক্লিভারের ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর