বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয় 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

গতকাল থেকেই ধারণা ছিল আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি হানা দিতে পারে। তবে সকালের দিকে খানিকটা রোদের দেখা মিলেছিল। স্থানীয় সমর্থকরা তখনো মাঠে ম্যাচ গড়ানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশেষে বৃষ্টিরই জয় হয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

ম্যাচ শুরুর আগে থেকেই আজ চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কখনো মুষুলধারে আবার কখনো ধীরগতির। নির্ধারিত সময়ে দুপুর দেড়টায় টসও হয়নি। তবে বিকেল ৩টা ১০ মিনিটের ভেতর ম্যাচ শুরু হলে পুরো ২০ ওভারের ম্যাচই মাঠে গড়াত।  

এমনকি বিকেল ৫টা ১৬ মিনিটেও ম্যাচ শুরু হলে ৫ ওভারের কার্টেল ম্যাচ হতে পারত। কিন্তু ধারাবাহিক বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। 

দ্বিতীয় ম্যাচ মাঠে না গড়ানোর কারণে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঢাকার পথ ধরবেন লিটন দাসরা। সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর