জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে

আমি যা চাই তা হয়তো করতে পারব: সাকিব

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

লাল-সবুজের জার্সিতে সাকিব আল হাসানের ভবিষ্যৎ ও বাংলাদেশে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর এবার সাকিব ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফিরবেন তিনি। সেই সঙ্গে ঘরের মাঠে নিজের বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।

সাকিব বিশ্বাস করেন সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং তখন হয়তো তিনি নিজের ইচ্ছামতো একটি সম্মানজনক বিদায় নিতে পারবেন। আজ ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। 

আপনার বিদায়টা ঠিকভাবে হয়নি, এখন পরিস্থিতি বদলেছে। আপনি কি দেশে ফিরে একটি বিদায়ী ম্যাচ খেলতে চান, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে? এমন প্রশ্নের জবাবে সাকিবের ভাষ্য, ‘এটা পরে দেখা যাবে। তবে আমি আশাবাদী যে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভালো হবে এবং আমি যা চাই (দেশে বিদায়ী ম্যাচ খেলা) তা হয়তো করতে পারব।’

নিজের দেশে ফেরা নিয়ে আশাবাদী সাকিব বাংলাদেশের বিশ্বকাপ না খেলায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাসদের না পাঠানোর সরকারের সিদ্ধান্ত চরম ভুল ছিল বলে জানিয়েছেন সাকিব।

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর