১৬ রানে ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারের আগেই অলআউট বাংলাদেশ

আপডেট : ০২ মে ২০২৬, ০৫:৩১ পিএম

বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকল খেলা। তাতে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৫ ওভারে। কিন্তু সেই ১৫ ওভারও টিকে থাকতে পারল না বাংলাদেশ। শেষ ১৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০২ রানেই!

অথচ বৃষ্টির আগে ১৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। কিন্তু বৃষ্টির পর খেলা শুরু হলেও আগের ছন্দটা আর খুঁজে পেলেন না বাংলাদেশ অধিনায়ক। বৃষ্টির পরে উইকেটে নেমে আরও ৪ বল খেললেও যোগ করতে পারলেন মোটে ১ রান। তাতে ১৭ বলে ২৬ রানেই থেমে যায় লিটনের ইনিংস।

অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

তাতে একটা পর্যায়ে বাংলাদেশের স্কোরবোর্ড ছিল ৪ উইকেটে ৮৬ রান। কিন্তু এরপর আর কেউ দাঁড়াতেই পারলে না।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ওপেনার সাইফ হাসানক হারায় বাংলাদেশ। জেইডন লেনক্সের বলে ঠিকঠাক টাইমিং করতে না পেরে ক্যাচ আউট হয়েছেন ১১ বলে ১৬ রান করা সাইফ। ২১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায়। পরপর দুই বলে আউট হন তানজিদ হাসান তামিম (৬) ও পারভেজ হোসেন ইমন (০)। মুহূর্তেই স্কোরবোর্ড রূপ নেয় ৩ উইকেটে ৩৫ রানে।

বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। বৃষ্টি থামলে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে।

বৃষ্টির পর ইনিংসের ৯ম ওভারে লেগ সাইডে সরে গিয়ে শট খেলতে গিয়ে কাভার অঞ্চলে থাকা ফিল্ডার জ্যাকব স্মিথের হাতে তুলে দেন লিটন। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ৬৩ রান। সেখান থেকে হাল ধরে রানটা বাড়িয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু অন্যপ্রান্তে যেন টিকে থাকতেই সংগ্রাম করছিলেন শামীম পাটোয়ারি। বাঁহাতি এ ব্যাটসম্যানকে বেশিক্ষণ সংগ্রাম করতে হলো না।

ইনিংসের দ্বাদশ ওভারে সোধির লো ফুলটস বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ৮ বলে ৩ রান করা শামীম পাটোয়ারি। পরের ওভারে ক্লার্কসনের প্রথম বলে আউট তাওহিদ হৃদয়। সেখানেই থামলেন না ক্লার্কসন, পরের ডেলিভারিতে ফেরালেন সাইফউদ্দিনকেও।

পরপর ৩ উইকেট হারিয়ে মুহূর্তেই ৪ উইকেটে ৮৬ থেকে ৭ উইকেট ৮৯ রানে রূপ নেয় বাংলাদেশের স্কোরবোর্ড। রান সংখ্যা আর ৬ যোগ হতেই রিশাদকেও হারায় বাংলাদেশ। একটু পরে ঠিকই ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ইনিংসের ৪ বল বাকি থাকতেই হাতে থাকা বাকি দুই উইকেটও হারিয়ে ফেলে স্বাগতিকরা।

 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর