বিসিবিতে নির্বাচনের রাস্তায় দৌড় শুরু করল তামিমের বোর্ড

আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:৪৬ এএম

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার তৃতীয় বোর্ডসভায় বসেছিল। বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলন করেনি বিসিবি। বরং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়েছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বোর্ডসভার সিদ্ধান্ত অনুসারে, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল- এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগের কমিটি গঠন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। গতকাল থেকে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।

এই বোর্ড সভার আগে ধারণা করা হয়েছিল, পরবর্তী বিসিবি নির্বাচন নিয়ে দিনক্ষণ জানা যেতে পারে। তবে নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

দিনক্ষণ জানানো না হলেও নির্বাচন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই নোটিশ জারি করা হবে বলে জানানো হয়েছে বিসিবির বিজ্ঞপ্তিতে।

সংবিধান অনুসারে, বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি আছে। যেখানে ক্যাটাগরি-১ এ আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো। সাধারণত জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দিয়ে থাকেন। দ্বিতীয় ক্যাটাগরিতে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব আছে। এই ক্লাবগুলোর প্রত্যেকটি থেকে একজন করে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভোট দিতে পারেন বিসিবি নির্বাচনে। আর ক্যাটাগরি-৩ এ আছে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।

এদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর তামিম জানিয়েছিলেন, তিনি নির্বাচন করতে চান। আর সেই নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন বোর্ড। সেই তিন সদস্যের নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত সদস্য থাকবেন দুজন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর