৭ বছর পর ফিরে ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:১০ পিএম

একেই বলে স্বপ্নের মতো প্রত্যাবর্তন। কিংবা তার চেয়েও বেশি কিছু। আন্তর্জাতিক ক্রিকেটে নাবিল মাস্টারের অভিষেক সেই ২০১৯ সালে। বতসোয়ানার জার্সিতে দুই ম্যাচ খেলেই যেন হারিয়ে যান ডানহাতি পেসার।

দীর্ঘ ৭ বছর পর আবার ডাক পান জাতীয় দলে। গত শনিবার প্রত্যাবর্তনের ম্যাচে সিয়েরা লিওনের বিপক্ষে ১০ রানে ২ উইকেট নেন নাবিল। এরপর গতকাল শনিবার মালির বিপক্ষে যা করেছেন, তাতে রেকর্ড বইয়েই উঠেছে ৩৪ বছর বয়সী এ পেসারের নাম।

মাত্র ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বতসোয়ানার এ পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে এ কীর্তি গড়েন নাবিল।

গতকালের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯.৪ ওভারে ২৪ রানেই অলআউট হয় মালি। এর মধ্যে ৬টি উইকেটই শিকার করেছেন নাবিল মাস্টার। সেটাও আবার ২.৪ ওভার বোলিং করে মাত্র ২ রান দিয়েই। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বা এর চেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার নাবিল মাস্টারই।

বতসোয়ানার এ পেসার ভেঙেছেন হার্ষা ভরদাজের রেকর্ড। এর আগে ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ২ মেডেনসহ ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন সিঙ্গাপুরের বোলার ভরদাজ। সেই রেকর্ড নিজের করে নেওয়ার ম্যাচে ১টি মেডেন নেন নাবিল মাস্টার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ডের তালিকাতেও চারে উঠে এসেছেন নাবিল।

গতকালের ম্যাচে নাবিল প্রথমবার বল হাতে নেন ইনিংসের ষষ্ঠ ওভারে। ওই ওভারে কোনো রান দেননি বতসোয়ানা পেসার। এরপর অষ্টম ওভারে ফিরেই প্রথম দুই বলে দুই উইকেট নেন নাবিল। ওভারের শেষ নেন আরও এক উইকেট। এরপর দশম ওভারের প্রথম বলে আরেক উইকেট। এক বলের বিরতি দিয়ে আবার পরপর দুই উইকেট। তাতে অলআউট হয়ে যায় মালি।

২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২.২ ওভারেই ম্যাচ জিতে নেয় বতসোয়ানা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর