অস্ট্রেলিয়াকে উড়িয়ে আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ রানা 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

বাংলাদেশের পেস বোলিংয়ে রীতিমত তুরুপের তাসে পরিণত হয়েছেন নাহিদ রানা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। অজিদের বিপক্ষে ৪ উইকেট পাওয়ার পর দিনই আইসিসি থেকে সুখবর পেয়েছেন নাহিদ। 

দুর্দান্ত পারফরম্যান্সের পর ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন এই পেসার। এটিই ওয়ানডেতে নাহিদের ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং।

আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছেন মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ না পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ১ ধাপ নেমে ২৮ নম্বরে আছেন। 

বাংলাদেশের বিপক্ষে বোলিং দারুণ পারফরম্যান্স করা নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন। ১০ ওভারে ১ মেডেন ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

এদিকে ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন এই ওপেনার। সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তামিম আছেন ৩৩তম স্থানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর