ওয়ানডের নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে?

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

বাংলাদেশ জাতীয় দলের তিন সংস্করণে তিন অধিনায়কের অধ্যায় কি তবে শেষ পর্যায়ে? বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ানডে থেকে মেহেদী হাসান মিরাজ যুগ শেষ হতে যাচ্ছে। আগামীকাল বুধবার বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত হতে পারে বিষয়টি। এরপর সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) একজন ও লাল বলে (টেস্ট) একজন অধিনায়ক দেখা যেতে পারে দেশের ক্রিকেটে। বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন পরিচালকেরা।

তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টিতে লিটন দাসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয় ওয়ানডেতেও সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়কে বিবেচনা করছে বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তার নেতৃত্বেই বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে ঘুরে দাঁড়ায়।

বিসিবির সূত্রে আরও জানা গেছে, শুরুতে ওয়ানডে অধিনায়কত্বের জন্য আবারও শান্তকে বিবেচনা করা হয়েছিল। তবে পরে বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। কারণ বোর্ড মনে করছে, সাদা বল ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক থাকলেই বরং ভালো হবে। এতে শান্ত টেস্ট দলের নেতৃত্বে মনোযোগ দিতে পারবেন, আর লিটন সাদা বলের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করতে পারবেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর