লিজেন্ডস লিগে অংশ নিয়ে বড় শাস্তির মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

জাম্বিয়ায় চলমান এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এই টুর্নামেন্টে অংশ নিতে প্রয়োজনীয় অনুমতি নেয়নি ক্রিকেটাররা।

এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।

তা পিসিবি কেন হঠাৎ এত কঠোর হয়ে উঠল? এ ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। জাম্বিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, তাদের দেশে অনুষ্ঠিত হলেও এশিয়ান লিজেন্ডস লিগের অনুমোদন দেয়নি তারা। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পিসিবি।

বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছে, ‘আইসিসির ইভেন্ট অনুমোদন ও খেলোয়াড় ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, এই লিগকে অনুমোদনহীন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নও (জেডসিইউ) এই টুর্নামেন্টের অনুমোদন দেয়নি।’

পিসিবি যোগ করেছে, ‘আইসিসি জানিয়েছে, বিদেশে কোনো ক্রিকেট ইভেন্টে অংশ নিতে হলে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। অনুমোদনহীন কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সদস্য বোর্ডগুলোর ওপরও রয়েছে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট বোর্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।’

বিবৃতিতে শাস্তির মাত্রাও উল্লেখ করেছে পিসিবি। সেখানে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটাররা আগামী দুই বছর অনুমোদিত বিদেশি লিগ বা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পিসিবির এনওসি পাবেন না। পাশাপাশি একই সময়ের জন্য তারা পিসিবি কিংবা পাকিস্তান সুপার লিগের অধীনে কোচিং, মেন্টরিং, পরামর্শক বা অন্য কোনো দায়িত্বও পালন করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান প্যান্থারস। দেশটির সাবেক ক্রিকেটারদের নিয়ে দল গঠিত হলেও সবাই শেষ পর্যন্ত মাঠে নামেননি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল টুর্নামেন্ট খেলতে জাম্বিয়ায় গেলেও আইসিসির অনুমোদন না থাকার বিষয়টি জানতে পেরে টুর্নামেন্টে থেকে সরে দাঁড়ান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর