অধিনায়কত্ব হারিয়ে সেঞ্চুরিতে জবাব দিলেন মিরাজ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

কদিন আগে হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। অনেকেই ধারণা করেছিলেন মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সের ওপর এর প্রভাব পড়বে। তবে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ।

অজিদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে আজ প্রস্তুতি ম্যাচে নেমেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মিরাজ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, তখন একাই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে খেললেন ১০৯ রানের অপরাজিত এক ইনিংস। তাঁর অসাধারণ ইনিংসেই দ্রুত অলআউট হওয়ার শঙ্কা এড়িয়েছে বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের সেঞ্চুরির রহস্য খোলাসা করেছেন মেহেদী হাসান মিরাজ।

দিনের খেলা শেষে বিসিবির এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এ কন্ডিশনে খেলছি। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় স্কোয়াডে না থাকায় ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে দলীয় মাত্র ৭ রানেই শূন্য রানে ফিরে যান ওপেনার তামিম। আরেক ওপেনার ছন্দে ফেরার আভাস দিলেও বড় স্কোর করতে পারেননি। লাঞ্চের আগে সাদমান ইসলাম ৩১, মুমিনুল হক ১৬ এবং মুশফিকুর রহিম কোনো রান না করেই আউট হন। প্রথম সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনেও ছিল রঙহীন।

বিরতির পর নাজমুল হোসেন শান্ত ৩৭, অমিত হাসান ১৫ এবং সৌম্য সরকার ১৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। 

দলের ৫ উইকেট পতনের পর ক্রিজে নেমে ব্যাট হাতে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সময় নেন মিরাজ। তবে অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ না পেলেও ৭৫ বলে ফিফটির দেখা পান।

অন্য প্রান্ত আসা-যাওয়ার মিছিলে একসময় বাংলাদেশের স্কোর ছিল ১৯৪ রানে ৯ উইকেট। শেষ উইকেটে খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ২৬৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন মিরাজ। 

১৪১ বলের অনবদ্য ইনিংসে তিনি অপরাজিত থাকেন ১০৯ রানে। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

আত্মবিশ্বাসী মিরাজ জানিয়েছেন প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্ট সিরিজে কাজ আসবে। 

টেস্ট সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

বাংলাদেশের ২৬৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ দিনশেষে ২ উইকেটে ৫১ রান করেছে। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের পর আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর