২৩ বছর আগের বাংলাদেশ আর নেই, ৫ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই: শান্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। আগামীকাল সকাল সাড়ে ৬টায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচের আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, বাংলাদেশ আর ২৩ বছর আগের দল নয়। টেস্টের ৫ দিনই ভালো ক্রিকেট খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছে ২০০৩ সালে। সেবার দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অবশ্য সেই ঘটনার দুই দশক পেরিয়ে গেছে। বাংলাদেশও ক্রিকেটে আর আগের অবস্থানে নেই। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতিও সঙ্গী হয়েছে বাংলাদেশের। আবার দুই মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের স্মৃতিও টাটকা বাংলাদেশের।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে ৫ দিনই ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলতে চাই।’

শান্ত যোগ করেন, 'আমরা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা আমরা সব সময় বলি। একেকটা সেশন খুব গুরুত্বপূর্ণ। তিন দিন নাকি চার দিন লাগবে- সেই আলোচনা থাকবেই। কিন্তু প্লেয়ার হিসেবে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।'

শান্ত ভালো খেলার প্রতিশ্রুতি জানালেও অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ। সেটাও আবার ইনিংস ব্যবধানে।

এবার লড়তে হবে অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই একাদশে আছেন প্যাট কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্কের মতো তারকা পেসার। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপ সামলানো যে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের, সেটা মনে করেন শান্তও।

এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'নতুন বলে সব সময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। আলাদা কোনো বার্তা নেই। যে-ই ব্যাটিং করুক, সে তার স্বাভাবিক খেলা খেলবে এবং রানের জন্য খেলবে। খুব ভালো একটা বোলিং আক্রমণভাগ বিপক্ষে আমাদের ব্যাটিং করতে হবে। আমরা কতটুকু ধারাবাহিকতা আর মনোযোগ ধরে রাখছি সেটাই গুরুত্বপূর্ণ। লম্বা সময় মনোযোগ ধরে রাখা খুব জরুরি কারণ ওদের বোলিং আক্রমণভাগ বেশ শক্তিশালী। এই আক্রমণকে সামলাতে হলে আমাদের অনেক বেশি মনোযোগ ও চিন্তাভাবনা নিয়ে ব্যাটিং করতে হবে।'

উইকেট প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'উইকেটে অবশ্যই স্বাভাবিকভাবেই ঘাস আছে। তবে আমার মনে হয় উইকেটটা ভালো হবে। এখানে বোলিং এবং ব্যাটিং, দুই বিভাগেই সাহায্য থাকবে। তবে বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। উইকেট দেখে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই বিভাগেই ভালো করার।'

তা বাংলাদেশের একাদশ কেমন হবে, ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ নিয়ে প্রশ্ন গেলেও কোনো সরাসরি উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দলে ছোট-খাট কিছু সমস্যঅ আছে। ম্যাচের দিন...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
এমন বিরূপ পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ফুটবল ফেডারেশনগুলো যদি ইনফান্তিনোকে সরিয়ে দেয়, তাহলে সেটি হবে মারাত্মক ভুল। গতকাল সোমবার...
বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর