বাংলাদেশের একাদশ কেমন হবে? যা জানালেন শান্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডসহ পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াই খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে।

তা বাংলাদেশের একাদশ কেমন হবে, ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ নিয়ে প্রশ্ন গেলেও কোনো সরাসরি উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দলে ছোট-খাট কিছু সমস্যঅ আছে। ম্যাচের দিন সকালে একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব।’

সিরিজের আগে লিটন দাসের চোট নিয়ে অনেক কথা হয়েছে। পরে স্কোয়াডে যোগ করা হয়েছে ডানহাতি এ ব্যাটসম্যানকে। লিটন পুরোপুরি সেরে উঠেছেন বলে জানিয়েছেন শান্ত, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। ধারাবাহিকতা আছে তার। কাল (বৃহস্পতিবার) যে টেস্ট শুরু হবে, আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে।'

চোট সমস্যা আছে শরীফুলেরও। তবে টেস্ট অধনায়ক জানিয়েছেন, সেটি কাটিয়ে উঠেছেন শরীফুল, খেলবেন দ্বিতীয় টেস্টে। এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'শরীফুল ফিটনেস টেস্ট পাস করেছে। ভালো বোলিংও করছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে।'

আর এবাদতের চোট নিয়ে শান্ত বলেছেন, 'এবাদত ইনজুরির আগে দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফেরার পর ২-৩টি টেস্ট খেলেছে। ভালো বোলিং করছে। কাল খেলার সুযোগ পেলে আশা করি দলের জন্য বিশেষ কিছু করবে।'

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর