ক্রিকেটারদের মারামারিতে প্রাণ গেল শ্রীলঙ্কান কোচের

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির মধ্যে পড়ে তাঁর মৃত্যু হয়।

সোমবার এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে কলম্বোর আদালতে তোলা হলে আদালত তাকে শিশু সংশোধনাগারে পাঠায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ আগস্ট পানি পান করাকে কেন্দ্র করে দুই খেলোয়াড় মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে সুমিথ ফার্নান্দো থামাতে এলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সুমিথ ফার্নান্দো কলম্বোর সাবার্ব মোরাতুয়ার প্রখ্যাত প্রিন্স অব ওয়েলস কলেজের সাবেক কোচ। তাঁর অধীনেই স্কুল ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসসহ দেশটির বেশ কয়েকজন নামিদামি ক্রিকেটারের। তিনি শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে খেলা ঐতিহ্যবাহী ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রীলঙ্কা মিরর জানায়, মাঠে অনুশীলনের সময় কয়েকজন ক্রিকেটার পানি পানের জন্য ট্যাপের কাছে যান, কিন্তু সেখানে পানি ছিল না। বিষয়টি নিয়ে খেলোয়াড় ও ক্লাবের এক কর্মচারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ওই কর্মচারী প্রথমে এক খেলোয়াড়কে আঘাত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর