দুবাই-জাপান মিশনে শিরোপা ও পদক জিততে চান জ্যোতি  

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে জাতীয় দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য মেয়েদের এশিয়া কাপ জয়। ২০১৮ সালে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে লম্বা সময় শিরোপার দেখা পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। তবে এবার দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে দলের পরিকল্পনা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের আগে দলের ফটোসেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দুই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়ে জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলাতানা জ্যোতি বলেন, ‘প্রথমে এশিয়া কাপ। সেখানে যদি আমরা আরও ভালো খেলতে পারি, তাহলে এশিয়ান গেমসেও সেটার প্রতিফলন অবশ্যই আসবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে দুই টুর্নামেন্টেই ভালো করার সম্ভাবনা থাকবে।’

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ শিরোপা জিতেছিল। সেই শিরোপা এবার পুনরুদ্ধার করতে এবার নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট জ্যোতি।

দলের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। এবার আমরা নিজেদের মধ্যে অনেকগুলো অনুশীলন ম্যাচ খেলেছি। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাদ পড়ে আসি...., বারবার একই জিনিস হচ্ছে। তাই এবার আমরা এই বাধাটা ভাঙতে চাই।’

সর্বশেষ এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আর সেখানেই ১০ উইকেটের পরাজয়ে ফাইনালের স্বপ্ন ভাঙে জ্যোতিদের।

সেই অভিজ্ঞতা থেকেই সতর্ক বাংলাদেশ অধিনায়ক, ‘গতবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিলাম। আমরা সেমিফাইনালের বাধাটা পেরোতে পারছি না। এবার আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনালে উঠতে পারলে তখন শিরোপা জয়ের বিষয়টিও সামনে চলে আসবে।’

আরব আমিরাতে ৩১ আগস্ট এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ৪ দলের গ্রুপে টাইগ্রেসদের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক আরব আমিরাত। এশিয়া কাপ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর জাপানে এশিয়ান গেমসে নামবে বাংলাদেশ। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর