স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার, ম্যাচ বয়কটের হুমকি পাকিস্তানের

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

প্রায় তিন বছর ধরে কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে তিনি ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন ইমরান খানের পরিবারের সদস্যরা।

এবার ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমানের সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। আর এ ঘটনায় স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনার সেখানেই শেষ নয়, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতেও অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান।

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ হয় যে, মধ্যাহ্নভোজের পর তারা মাঠে নামতেও অস্বীকৃতি জানিয়েছিল। পরে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্কাই স্পোর্টসের মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেরা পাকিস্তান সরকারের হাতে তাঁদের বাবার চিকিৎসা ও কারাবন্দি অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কাসিম ও সুলায়মান দাবি করেন, তাঁদের বাবাকে ‘হত্যা করার চেষ্টা করা হচ্ছে’।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী স্কাই স্পোর্টস ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়ায় পিসিবি অসন্তুষ্ট ছিল। জানা গেছে, সাক্ষাৎকারটি যেন প্রচার না করা হয়, সে জন্য স্কাইয়ের ওপর চাপও দিয়েছিল পিসিবি।

তবে স্কাই স্পোর্টস তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বৃষ্টির কারণে বিলম্বিত মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করা হলে পিসিবির কর্মকর্তারা পাকিস্তানের খেলোয়াড়দের মাঠে ফিরতে বাধা দেওয়ার হুমকি দেন।

এরপর ইসিবি কর্মকর্তারা উত্তেজনাপূর্ণ আলোচনার মাধ্যমে পাকিস্তানকে মাঠে ফেরাতে রাজি করান। ফলে বিকেল ও সন্ধ্যার সেশনের খেলা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়। তবে আলো কমে যাওয়ায় সন্ধ্যা ৬টার কিছু আগে খেলা বন্ধ হয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে পাকিস্তান এখনো ক্ষুব্ধ। জানা গেছে, তারা এ বিষয়ে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) কাছেও অভিযোগ জানিয়েছে।

বৃহস্পতিবার রাতেও পাকিস্তান দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। তবে ইসিবি আশ্বস্ত হয়েছে যে, দ্বিতীয় দিন পাকিস্তান দল মাঠে নামবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর