এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

স্বর্ণ জয়ের পথে বাংলাদেশের প্রতিপক্ষ যারা 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল।

গ্রুপ ‘বি’-তে রয়েছে হংকং-চায়না, মালয়েশিয়া ও ওমান। এই তিন দলের যেকোনো একটি দল বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলবে। গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে নির্ধারিত হবে গ্রুপের চ্যাম্পিয়ন। 

বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টায়। 

গ্রুপ ‘বি’-এর ম্যাচ শুরু হবে ২৪ সেপ্টেম্বর। প্রথম দিনেই হংকং-চায়নার মুখোমুখি হবে মালয়েশিয়া। একই গ্রুপে ২৫ সেপ্টেম্বর হংকং-চায়না খেলবে ওমানের বিপক্ষে। ২৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়া মুখোমুখি হবে ওমানের।

বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে জিততে পারলে ১ অক্টোবর সেমিফাইনালে খেলবে। শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান বনাম গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় স্থান অর্জন করা দল। 

গ্রুপ বি-তে দ্বিতীয় হওয়ার দৌড়ে থাকা দল হতে পারে হংকং-চায়না, মালয়েশিয়া ও ওমানের মধ্যে যেকোনো একটি দল। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ায় পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 

সেক্ষেত্রে ১ অক্টোবর বাংলাদেশ সময় বেলা ১১টায় পাকিস্তানের মুখোমুখি হতে পারেন লিটন দাসরা। 

এরপর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সোনার জয়ের লড়াই। একই দিন ব্রোঞ্জ পদকের ম্যাচও অনুষ্ঠিত হবে। 

এদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দ্বিতীয় স্থানে থাকা দলের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান। বাংলাদেশ যদি সেমিফাইনালের বাধা টপকে যেতে পারে সোনা জয়ের ম্যাচে লিটনদের প্রতিপক্ষ হতে পারে ভারত। 


অন্যদিকে মেয়েদের এশিয়ান গেমসের ক্রিকেটের সূচিও ঘোষণা করেছে এসিসি। এশিয়ান গেমসের মেয়েদের ক্রিকেটেও সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকেই অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত-জাপান ম্যাচের জয়ী দল।

তুলনামূলক কম শক্তির জাপানে কাছে বড় জয় পাবে ভারত, এটা ধারণা করা যায়। সেক্ষেত্রে ২০ সেপ্টেম্বর নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হবে ভারত।

২২ সেপ্টেম্বর মেয়েদের স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে ব্রোঞ্জ পদকের ম্যাচও মাঠে গড়াবে। 

 

এশিয়ান গেমসে লিটন দাসদের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি:


কোয়ার্টার-ফাইনাল: ২৯ সেপ্টেম্বর, বেলা ১১টা

বাংলাদেশ বনাম গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন

সেমিফাইনাল: ১ অক্টোবর, বেলা ১১টা

বাংলাদেশ* বনাম পাকিস্তান/গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল

ফাইনাল: ৩ অক্টোবর, বেলা ১১ টায় 

বাংলাদেশ* বনাম ভারত/ শ্রীলঙ্কা/ আফগানিস্তান

(*বাংলাদেশের জয়ের ওপর নির্ভরশীল) 

গ্রুপ-বি, (হংকং-চায়না, মালয়েশিয়া ও ওমান) 

পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ভাবুন তো, একটি কোম্পানি এআই ব্যবহার করে এক হাজার কর্মীর কাজ কয়েক শ মানুষ দিয়ে করাতে পারছে। কোম্পানির খরচ কমছে। উৎপাদনশীলতা বাড়ছে। লাভও বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো– বাকি কর্মীদের কী হবে? আর যদি...
কোম্পানির নাম বা ব্যবসার উদ্দেশ্য বদলাতে আর হাইকোর্ট নয়, রেজিস্ট্রারের কার্যালয় থেকেই মিলবে অনুমোদন। এক ব্যক্তি কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন কমানোর প্রস্তাব করা হয়েছে কোম্পানি আইন-১৯৯৪ এর খসড়া...
রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি...
ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম। মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর