ছেলেদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় এতদিন ধরে সবার ওপরে ছিলেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি এ ব্যাটসম্যান ২০২৩ সালে আইপিএলে মাত্র ৬৬ বলে ১৩ চার ও ১৭ ছক্কায় ১৭৫* রানের মারকুটে এক ইনিংস খেলেছিলেন।
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান। ছেলেদের টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। রেকর্ডগড়া ইনিংস জুড়ে ১৩টি চার ও ১৫টি ছক্কা মেরেছেন প্রিটোরিয়াস।
প্রিটোরিয়াসের এমন তাণ্ডবে বড় জয় পেয়েছে তাঁর দল টাইটানস। ২০ বছর বয়সী এ তরুণের ১৮৮ রানের তাণ্ডবে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড় গড়ে টাইটানস। রান তাড়ায় ইনিংসের ১৬ বল বাকি থাকতেই নাইটস গুটিয়ে যায় ১৪৩ রানে। তাতে ১২৪ রনের জয় পায় প্রিটোরিয়াসের দল।
টাইটানস ইনিংসের শুরু থেকে ব্যাটিং করা প্রিটোরিয়াস ফিফটি পূর্ণ করেন ২৪ বলে। সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন আরও ১৬ বল। পরে দেড়শ পূর্ণ করেন ৫৮ বলে। শেষ পর্যন্ত ৭৯ বলে ডাবল সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতেই শেষ হয় নির্ধারিত ২০ ওভার। তাতে ছেলেদের টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাঠ ছাড়তে হয় তাঁকে। তাতেও অবশ্য রেকর্ডটা নিজের করে নিয়েই মাঠ ছেড়েছেন প্রিটোরিয়াস।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস (শীর্ষ ৫)
|
ক্রিকেটার |
দল |
প্রতিপক্ষ |
রান |
বল |
সাল |
|
লুয়ান দ্রে প্রিটোরিয়াস |
টাইটানস |
নাইটস |
১৮৮* |
৭৯ |
২০২৬ |
|
ক্রিস গেইল |
বেঙ্গালুরু |
পুনে |
১৭৫* |
৬৬ |
২০১৩ |
|
অ্যারন ফিঞ্চ |
অস্ট্রেলিয়া |
জিম্বাবুয়ে |
১৭২ |
৭৬ |
২০১৮ |
|
হামজা খান |
রুয়ান্ডা |
আইভরি কোস্ট |
১৬৪* |
৬৫ |
২০২৬ |
|
করনবির সিং |
অস্ট্রিয়া |
হাঙ্গেরি |
১৬৪ |
৫৭ |
২০২৬ |


