বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর।
সেই সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে অধিনায়কত্বের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন লিটন দাস।
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। চোট থেকে সেরে না ওঠায় ত্রিদেশীয় সিরিজে নেই পেসার নাহিদ রানা।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর আগামী ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ


