শিরোপায় শেষ লেভারকুসেনের অবিশ্বাস্য মৌসুম

৫৩ ম্যাচ, ২ ট্রফি, ১ হার

আপডেট : ২৬ মে ২০২৪, ১২:১৭ পিএম

কী অবিশ্বাস্য একটা মৌসুমই না কাটাচ্ছিল বায়ার লেভারকুসেন। ক্লাব ইতিহাসে প্রথমবার লিগ শিরোপা, সেটাও আবার পুরো মৌসুম অপরাজিত থেকে। ইউরোপিয়ান ক্লাব ইতিহাসে রেকর্ড ৫১ ম্যাচের অপরাজিত যাত্রা। সেইসঙ্গে প্রথমবার ট্রেবল জয়ের সুযোগ।

এমন দুর্দান্ত যাত্রায় অপ্রত্যাশিত ধাক্কা হয়ে আসে আতালান্তা। তিনদিন আগে ইউরোপা লিগের ফাইনালে জিয়ান পিয়েরো গাসপেরিনির দলের বিপক্ষে ৩-০ গোলে হেরে ট্রেবলের স্বপ্ন ভেঙে যায় শাবি আলোনসোর। তবুও ক্লাব ইতিহাসে মৌসুমে ডাবল জেতার সুযোগ ছিল সামনে। সেটা হাতছাড়া করেনি লেভারকুসেন। গতকাল জার্মান কাপের ফাইনালে কাইজারস্লটার্নকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে শাবির দল।

লেভারকুসেনের জয়টা অবশ্য সহজ ছিল না। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গতকাল ম্যাচের শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন লেভারকুসেনের আইভরিকোস্টের ডিফেন্ডার ওদিলন কোসসুনু। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান তিনি।

জার্মান ফুটবলের দ্বিতীয় স্তর বুন্দেসলিগা দুইয়ের ক্লাব কাইজারস্লটার্ন। শক্তিতে এগিয়ে থাকলেও পুরো ৪৫ মিনিট একজন কম নিয়ে খেলা কঠিন। বিশেষ করে এবারের জার্মান কাপে চমক জাগানো এক দলের বিপক্ষে। তবে পা ফসকায়নি শাবি আলোনসোর দলের। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে গ্রানিত সাকার বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল লেভারকুসেন। শেষ পর্যন্ত ওই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। পুরো মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১ হার ও দুটি শিরোপা নিয়ে মৌসুম শেষ করলেন শাবিরা।

পাশাপাশি জার্মান কাপের ৮৯ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল লেভারকুসেন। এর আগে ১৯৯৩ সালে এ শিরোপা জিতেছিল দলটি। পুরো ক্লাবের ইতিহাসে এখন পর্যন্ত শীর্ষস্তরের প্রতিযোগিতায় চারটি শিরোপা জিতেছে লেভারকুসেন, এর মধ্যে দুটি এল এই মৌসুমে।

লেভারকুসেনের এমন সাফল্যের নেপথ্যের কারিগর শাবি গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘ডাবল জেতাটা বিরাট সাফল্যের। ভবিষ্যতেও এটা মনে থাকবে আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দলের ওপর বিশ্বাস রাখা। ওরা ১০জন নিয়েও লড়াই করতে প্রস্তুত ছিল। এজন্য আমি গর্বিত।’

গত মৌসুমে যে দল অবনমনের শঙ্কায় ছিল, সে দলের দায়িত্ব নিয়ে রূপকথার মতো প্রত্যাবর্তন। এমন অবিশ্বাস্য কীর্তি গড়ার পরেও শাবি যেন জানেন না, তিনি কী করেছেন। লেভারকুসেন কোচের ভাষ্য, ‘এ মৌসুমে যা হয়েছে, সেটা বুঝে উঠতে সময় লাগবে। স্বপ্নের মতো একটা মৌসুম ছিল। এবং এভাবে (শিরোপা জিতে) মৌসুমের শেষ করাটা বিশেষ কিছু।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
এদের মধ্যে অনেকেই চোট কাটিয়ে বিশ্বকাপ খেলবেন বলে আশা করছে দলগুলো। আবার কারও কারও বিশ্বকাপের আশা একেবারে শেষ হয়ে গেছে।
পরের মৌসুমেই শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন। আর চলতি মৌসুমে তো গোলের রেকর্ডই নতুন করে লিখেছেন হ্যারি কেইন-লুইস দিয়াসরা। এবারের আগে বুন্দেসলিগায় এক মৌসুমে ১০০ গোলের মাইলফলক দেখা গেছে শুধু দুবার।...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর