জার্মানিতে রেকর্ড গড়েই চ্যাম্পিয়ন, ইউরোপে বায়ার্নকে আটকাতে পারবে কেউ?

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

চলতি মৌসুমে বুন্দেসলিগার শিরোপা যে বায়ার্ন মিউনিখের ঘরেই যাবে, এ নিয়ে কোনো দ্বিধা ছিল না। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। গতকাল লিগ ম্যাচে ঘরের মাঠে ভিএফবি স্টুটগার্টকে ৪-২ ব্যবধানে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই রেকর্ড ৩৫তম বারের মতো বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ানরা।

জার্মানিতে বায়ার্নের দাপট কি শুধু চলতি মৌসুমে? সর্বশেষ ১৪ মৌসুমের ১৩বার লিগ শিরোপা গেছে বায়ার্নের ঘরে। মাঝে শুধু ২০২৩-২৪ মৌসুমে পা ফসকে গেছে। সেবার বায়ার্নকে পেছনে ফেলে অপরাজিত থাকার রেকর্ড গড়ে শিরোপা জিতেছিল শাবি আলোনসোর বেয়ার লেভারকুসেন।

পরের মৌসুমেই শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন। আর চলতি মৌসুমে তো গোলের রেকর্ডই নতুন করে লিখেছেন হ্যারি কেইন-লুইস দিয়াসরা। এবারের আগে বুন্দেসলিগায় এক মৌসুমে ১০০ গোলের মাইলফলক দেখা গেছে শুধু দুবার। ১৯৭১-৭২ (১০১ গোল) ও ২০১৯-২০ (১০০ গোল) মৌসুমে বায়ার্নই গড়েছিল সেই রেকর্ড। এবার (১০৯ গোল) আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে কম্পানির শিষ্যরা।  

গতকাল অবশ্য ঘরের মাঠে বায়ার্নের শুরুটা ভালো ছিল না। ২১ মিনিটে ক্রিস ফুয়েরিখের গোলে এগিয়ে গিয়েছিল স্টুটগার্ট। শুরুতে গোল হজম করেই যেন ঘুম ভাঙে বায়ার্নের। ৩১ থেকে ৩৭- এই ৭ মিনিটের মধ্যে একে একে স্টুটগার্টের জালে তিনবার বল জড়ায় বায়ার্ন। তাতে বিরতির আগেই ৩-১ গোলে এগিয়ে যায় কম্পানির দল। দ্বিতীয়ার্ধে বদলি নামা হ্যারি কেইন ব্যবধান আরও বাড়ান (৪-১)। তবে নির্ধারিত সময়ের ২ মিনিট আগে একটি গোল ফিরিয়ে দেয় স্টুটগার্ট। তাতে বায়ার্ন ম্যাচটা জেতে ৪-২ ব্যবধানে।

গতকালের জয়ে ৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুসিয়া ডর্টমুন্ড। লিগের বাকি আর ৪টি করে ম্যাচ। ওই চার ম্যাচ জিতলেও ডর্টমুন্ডের পয়েন্ট হবে ৭৬। অর্থাৎ চার ম্যাচ হাতে রেখেই নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে বায়ার্ন।   

লিগ শিরোপা জয়ের পর বায়ার্নের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। চলতি মাসেই জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন। আর চ্যাম্পিয়নস লিগের একই রাউন্ডে কম্পানির দলের প্রতিপক্ষ পিএসজি।

সেমি ও ফাইনাল বাধা পেরিয়ে বায়ার্ন যদি এ দুটি শিরোপাও জিততে পারে, তাহলে ইউরোপের (ছেলেদের) প্রথম দল হিসেবে তিনবার ট্রেবল জয়ের কীর্তি গড়বে বায়ার্ন। এর আগে ২০১৩ ও ২০২০ সালে ট্রেবল জিতেছিল জার্মান জায়ান্টরা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর