শেষ সময়ে গোল পাবে, লেভারকুসেনের মানসিকতাই এমন হয়েছে

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৩০ এএম

বরুশিয়া পার্কে গতকাল শুক্রবার রাতে বৃষ্টির দাপট ছিল প্রবল। তারপরও ম’গ্লাডবাখ-লেভারকুসেন ম্যাচের উত্তাপ কমল না একটুও। সর্বশেষ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল নতুন মৌসুমে বুন্দেসলিগায় প্রথমবার খেলতে নেমেছিল লেভারকুসেন।

প্রতিপক্ষের মাঠে গিয়েও শুরুটা দারুণ হয়েছিল শাবি আলোনসোর শিষ্যদের। গ্রেনিত সাকা ও ফ্লোরিয়ান ভিরৎজর গোলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছিল লেভারকুসেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে ম’গ্লাডবাখ। যোগ করা সময় দেওয়া হয় ১০ মিনিট। ম্যাচের উত্তেজনার পারদ তখন চরমে।

যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় লেভারকুসেন। সেখানেও আরেকদফা নাটক। ১০১ মিনিটে নেওয়া ভিরৎজর পেনাল্টি ঠেকিয়ে দেন ম’গ্লাডবাখ গোলকিপার জোনাস ওমলিন। তবে ফিরতি বল পেয়ে গোল করে স্বাগতিক ম’গ্লাডবাখ সমর্থকদের স্তব্ধ করে দেন ভিরৎজ। ৩-২ গোলের স্বস্তির জয়ে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়েই লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল লেভারকুসেন।

ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয়, যেন আগের মৌসুমের গল্প দিয়েই নতুন মৌসুম শুরু করল লেভারকুসেন। তবে দলটির কোচ শাবি জানিয়েছেন, শেষ সময়ে গোল করতে তিনি প্রভাবিত করেন না, বরং দলের মানসিকতাই ওমন হয়েছে।

ম্যাচ শেষে লেভারকুসেন কোচ শাবি বলেছেন, ‘বুন্দেসলিগার প্রথম ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে অনেক নাটকীয়তা হয়েছে। শেষ দিকটা ছিল আবেগমাখা। আমরা আজ নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। কিছু কিছু জায়গায় ওরাই নিয়ন্ত্রণ করেছে। আমাদের এ জায়গা গুলোর উন্নতি করতে হবে। আমাদের আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।’

সর্বশেষ মৌসুমেও ম্যাচের শেষ দিকে গোল করে ম্যাচে ফিরে আসাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল আলোনসোর দল। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচেও সে ঘটনার পুনরাবৃত্তি। এ প্রসঙ্গে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা কেন শেষ মুহূর্তে গোল পাচ্ছি, এটা ব্যাখ্যা করা কঠিন। আমরা এমনটা অনুশীলনও করি না। এমনকি আমিও ওদের শেষ মুহূর্তে এটা করতে প্রভাবিত করি না। দলের মানসিকতাটাই আসলে ওমন হয়েছে।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
তা বায়ার্ন কী করেছে? বুন্দেসলিগার ম্যাচে গতকাল শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে কম্পানির দল। গতকালের বড় জয়ে শিরোপাতেও এক পা দিয়ে রাখল বাভারিয়ানরা। বুন্দেসলিগার ২৯ ম্যাচ শেষে...
জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন এক মুখোশধারী সমর্থক। ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বা ভিএআর মনিটরের প্লাগ খুলে দেন।
সেদিক থেকে বার্সা ও রেয়াল মাদ্রিদ কিছুটা নীরবই ছিল এবারের শীতকালীন দলবদলে। বার্সা শুধু জোয়াও ক্যান্সেলোকে দলে টেনেছে, সেটাও ধারে। রেয়াল মাদ্রিদ কাউকেই যুক্ত করেনি এবারের দলবদলে। বরং ব্রাজিলিয়ান...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর