জার্মান ফুটবলে অদ্ভুত কাণ্ড 

যে মনিটরে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই মনিটরের প্লাগই খুলে নিলেন মুখোশ পরা ব্যক্তি

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন এক মুখোশধারী সমর্থক। ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বা ভিএআর মনিটরের প্লাগ খুলে দেন।

ঘটনাটি ঘটেছে রোববার প্রয়ুসেন মুনস্টারের মাঠে। হার্থা বার্লিনের বিপক্ষে সেই ম্যাচে মুনস্টার ২–১ গোলে হেরেছে। 

প্রথমার্ধের শেষ দিকে একটি পেনাল্টির সিদ্ধান্ত যাচাই করতে রেফারি ফেলিক্স বিকেলকে পিচসাইড মনিটরের দিকে যাওয়ার পরামর্শ দেন ভিএআর। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন মনিটরটি কাজ করছে না।

ফলে মাঠের পাশে থাকা মনিটরে ভিডিও দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ পাননি রেফারি। পরে ভিএআর কর্মকর্তা ক্যাটরিন রাফালস্কির পরামর্শে ঘটনাটি ফাউল হিসেবে গণ্য করা হয় এবং পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই পেনাল্টি থেকে অবশ্য গোল করে হার্থা বার্লিন।

ঘটনার পর এক বিবৃতিতে প্রয়ুসেন মুনস্টার জানায়, মুখোশধারী এক সমর্থক ‘অ্যাকটিভ ফ্যান সেকশন’ (দলের সবচেয়ে নিবেদিত বলে স্বীকৃত সমর্থকদের জন্য স্টেডিয়ামে বরাদ্দকৃত জায়গা, ইউরোপে অনেক দেশে যে অংশকে আলট্রাস’ জোন বলা হয়) থেকে মাঠে ঢুকে পড়েছিলেন। সেই ব্যক্তিই ভিএআরের মনিটরের প্লাগ খুলে ফেলেন।

‘অ্যাকটিভ ফ্যান সেকশন থেকে এক মুখোশধারী সমর্থক বেআইনিভাবে পিচে প্রবেশ করে প্রযুক্তিগত যন্ত্রপাতির (মনিটর) সংযোগ বিচ্ছিন্ন করেছেন। প্রুয়েসেন মুনস্টার এই ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করছে এবং দোষী ব্যক্তিকে শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে’ - বিবৃতিতে লিখেছে প্রুয়েসেন মুনস্টার।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর