কোপায় মেসিকে ছাড়িয়ে যাওয়া সাবেক রেয়াল মাদ্রিদ তারকা আবার ফিরেছেন মাদ্রিদে

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম

বয়স ৩৩ হয়ে গেছে, তবে হামেস রদ্রিগেস পাদপ্রদীপের আড়ালে চলে গিয়েছিলেন আরও বছর তিনেক আগ থেকেই। সেই হামেস রদ্রিগেস আবার মাদ্রিদে ফিরেছেন। তবে রেয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদে নয়, তাঁকে স্প্যানিশ লিগে ফিরিয়েছে মাদ্রিদেরই পুঁচকে ক্লাব রায়ো ভায়েকানো।

দলবদলে কোনো অর্থ খরচ করতে হয়নি ক্লাবটিকে। গতকাল ‘ফ্রি এজেন্ট’ রদ্রিগেসকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রায়ো। এই বছরটি রায়োর ইতিহাসে ১০০তম, তার শুরুতে দারুণ এক সংযোজনই হলো দলে। আপাতত রদ্রিগেসের সঙ্গে রায়োর চুক্তি এক মৌসুমের, তবে দুই পক্ষ সম্মত থাকলে মেয়াদটা আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার শর্ত রাখা আছে চুক্তিতে।

২০১৪ বিশ্বকাপ রাঙিয়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া কলম্বিয়ান প্লেমেকার ২০২১ সালে এভারটন ছেড়ে যোগ দিয়েছিলেন কাতারের আল-রাইয়ানে। সেখান থেকে অলিম্পিয়াকোস ঘুরে ব্রাজিলের সাও পাওলোতে গিয়েছিলেন, কিন্তু কোথাও নিজেকে খুঁজে পাননি। ব্রাজিলিয়ান ক্লাবটিতে তো খেলার সুযোগই পাননি সেভাবে।

তবে সর্বশেষ কোপা আমেরিকায় আবার হামেস রদ্রিগেস দেখা দিয়েছেন পুরোনো ছন্দে। কলম্বিয়া শেষ পর্যন্ত ফাইনালে উঠে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও পুরো টুর্নামেন্টে লিওনেল মেসিকেও ছাপিয়ে যান রদ্রিগেস। কোপা আমেরিকার ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট করা (একটি গোলও করেছেন), কলম্বিয়ার যত আক্রমণের প্রাণ হয়ে থাকা রদ্রিগেস শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন।

এক জয় ও এক ড্র দিয়ে এবারের লা লিগা শুরু করেছে গত মৌসুমে ১৭তম হয়ে লিগ শেষ করা রায়ো ভায়েকানো। বাংলাদেশ সময় আজ রাত ১টা ৩০ মিনিটে লিগের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে নামবে তারা।

এর আগে রেয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ রাঙিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেস। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাদ্রিদের কূলীনদের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছিলেন, এর মধ্যে অবশ্য ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা দুই মৌসুম ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। ২০২০ সালে যান সে সময়ে কার্লো আনচেলত্তির অধীন এভারটনে।   

এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর