ব্রাজিল পারেনি, আর্জেন্টিনার কপালেও জুটল একই ফল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ এএম

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া যেন অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে। উরুগুয়ে-ব্রাজিলের মতো দল তাদের হারাতে পারেনি, ব্রাজিল তো গত নভেম্বরে এই কলম্বিয়ার মাঠেই হেরে গিয়েছিল ২-১ গোলে। বাছাইপর্বে একমাত্র অপরাজিত লাতিন দলটির রেকর্ড বিশ্বচ্যাম্পিয়ন ও টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টেকে কি না, তা-ই ছিল দেখার।

কিন্তু বারানকিয়ায় আজ মেসিবিহীন আর্জেন্টিনাকে ব্রাজিলের মতো হারই উপহার দিয়ে ফেরত পাঠিয়েছে কলম্বিয়া। লিওনেল স্কালোনির দলকে ২-১ গোলে হারিয়ে যেভাবে উদযাপনে মেতেছে কলম্বিয়া, তা দেখে মনে হতে পারে যেন গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ নিলেন হামেস রদ্রিগেসরা।

কলম্বিয়ার এ জয়ের নায়ক হামেস রদ্রিগেসই। ২৬ মিনিটে মসকেরার যে গোলে এগিয়ে যায় কলম্বিয়া, সেটি গড়ে দিয়েছে দারুণ স্কিলের পর হামেসের মাপা ক্রস। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনসালেসের গোলে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা, কিন্তু এরপরও কলম্বিয়া জিতেছে ৬০ মিনিটে পেনাল্টি থেকে হামেস রদ্রিগেসের গোলেই। অবশ্য সে পেনাল্টি নিয়ে আর্জেন্টিনার বেশ  আপত্তি থাকার কথা। 

এ হারের পরও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে তালিকার শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। কলম্বিয়া এই প্রতিবেদন লেখার সময়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে, তবে এই মুহূর্তে নিজেদের অষ্টম ম্যাচটি খেলতে থাকা  উরুগুয়ে যদি ভেনেজুয়েলার বিপক্ষে জিতে যায়, তাহলে উরুগুয়ে আবার দুই নম্বরে উঠে যাবে। 

সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর