ধর্ষণের মিথ্যা অভিযোগ করায় ছয় মাসের জেল মডেলের

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

ফ্রেঞ্চ লেফটব্যাক থিও হার্নান্দেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন টিভি মডেল লুইসা ক্রেমলেভা। সেটাও বেশ কয়েক বছর আগে। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রমাণিত হয়েছে, অভিযোগটি মিথ্যা ছিল। এ কারণে আদালত ক্রেমলেভাকে শাস্তি দিয়েছেন আজ। 

রাশিয়ায় জন্ম নেওয়া টিভি মডেল লুইসা ক্রেমলেভা দাবি করেছিলেন, মেরবেয়ার একটি নাইটক্লাবের বাইরে তাঁকে ধর্ষণ করেছিলেন হার্নান্দেজ। ঘটনাটি ২০১৭ সালের। তখনো এতটা পরিচিত নন এই লেফটব্যাক। আতলেতিকো মাদ্রিদের একাডেমি থেকে ধারে আলাভেসে খেলতে গিয়েছিলেন। তখনই নাকি এই ঘটনা।

ক্রেমলেভা দাবি করেছিলেন, ২০ বছর বয়সী হার্নান্দেজ নাইট ক্লাবের বাইরে একটি পোর্শের পেছনের আসনে তাঁর ওপর হামলা করেছিলেন। ২০১৭ সালে জুনের সে ঘটনার এক মাস পরই রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই লেফটব্যাক। 

থিও হার্নান্দেজ। ছবি: টুইটার

কিন্তু শুনানিতে স্বীকার করেছেন, তাঁর অভিযোগ মিথ্যা। এসি মিলান তারকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দায়ে তাঁকে ছয় মাসের স্থগিত জেল খাটার শাস্তি দেওয়া হয়েছে। আগামী দুই বছরে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে জেল খাটতে হবে। ২৮ বছর বয়সী টিভি মডেল নিজের দোষ স্বীকার করে নিয়ে পাবলিক প্রসিকিউটরদের সহযোগিতা করাতেই শাস্তি কম হয়েছে। অবশ্য দেড় হাজার ইউরো জরিমানাও হয়েছে তাঁর।

গত অক্টোবরেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ক্রেমলেভা নিজে কোর্টে হাজির হননি, আর তাঁর আইনজীবী অসুস্থতার কথা বলে যেতে পারেননি। 

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর