বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোল- ৬২ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন সেবাস্তিয়ানো এসপোসিতো। কিন্তু ২৪ বছর বয়সী ইতালি উইঙ্গারের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বড় ভাইয়ের পেনাল্টি মিসের রাতে জোড়া গোল করেছেন ছোট ভাই ফ্রান্সেসকো পিও এসপোসিতো। সেই সঙ্গে দাভিদে ফ্রাত্তেসির গোলে নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা। ঘরের মাঠে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারানোর স্বাদ পেল ইতালি।

অবশ্য চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রেয়াল মাদ্রিদ তারকা না খেললেও আক্রমণে ধার কমেনি ফ্রান্সের। দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ওলিসের গোলে ১০ম মিনিটেই এগিয়ে (০-১) যায় ফ্রান্স। কিন্তু ২৬ মিনিটে পিও এসপোসিতোর গোলে সমতা (১-১) ফেরায় ইতালি।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ৬০ মিনিটে পেনাল্টি মিস করেন সেবাস্তিয়ানো এসপোসিতো। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইতালিকে। ৬৩ মিনিটে দাভিদে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইতালি। আর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান পিও এসপোসিতো।

বড় ভাই সেবাস্তিয়ানো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ছোট ভাই সেই ভুল করেননি। অবশ্য দুই ভাই ম্যাচ খেলায় একটা রেকর্ডও হয়েছে ইতালির। ১৯১০ সালের পর এই প্রথমবার ইতালির জার্সিতে একসঙ্গে ম্যাচ খেললেন দুই ভাই। তাতে ঘরের মাঠে ৬৪ বছর পর ফরাসিদের বধ করল ইতালি। অন্যদিকে ফ্রান্সের কোচ হওয়ার পর প্রথমবার হারের তিক্ত স্বাদ পেলেন জিনেদিন জিদান।

এ ম্যাচ জিতে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইতালি। ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট মানচিনির শিষ্যদের। সমান ৫ ম্যাচে ফ্রান্সের পয়েন্টও ইতালির সমান ১০। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ফ্রান্স। আর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম।

আগের চুক্তি অনুসারে, চলতি বছরের শেষেই আলবিসেলেস্তেদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্কালোনির। কিন্তু নতুন চুক্তির কারণে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকার বিষয়টি নিশ্চিত হলো তাঁর।...
মুতাইরি যে শুধু গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন, এমন নয়। এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। এই টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ও ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও...
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও...
বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ...
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে...
হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখেন তিনি। 
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে এ বৈঠক হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর